মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে সাংগ্রাই শুরু

বান্দরবান প্রতিনিধি।

পুরোনো বছরকে পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে তিন পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের লোকজন সাংগ্রাই উৎসবে মেতে উঠেন।

বুধবার (১৩ এপ্রিল) বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে মারমা সম্প্রদায়ের ৩ দিনব্যাপী নববর্ষ বরণ উৎসব ‘সাংগ্রাই’ শুরু হয়েছে।

সকা‌লে বান্দরবান রাজার মাঠ থে‌কে মঙ্গল শোভাযাত্রা‌টি বের হ‌য়ে শহ‌রের বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পুনরায় রাজার মা‌ঠে এ‌সে শেষ হয়।

এ‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌সিং এম‌পি।

ক্ষুদ্র নৃ‌-গো‌ষ্ঠীর সাংস্কৃ‌তিক ইন‌স্টিটিউ‌টের আ‌য়োজ‌নে এ শোভাযাত্রায় বি‌ভিন্ন ব্যানারে পার্বত্য জেলা প‌রিষদ ও উৎসব উদযাপন প‌রিষদ, ম্রো নৃ-গোষ্ঠী, খু‌মি নৃ-গোষ্ঠী, ত্রিপুরা নৃ-গোষ্ঠী, মারমা নৃ-গোষ্ঠী, তঞ্চঙ্গ্যা নৃ-গোষ্ঠী, বাংলা‌দেশ মারমা স্টুডেন্টস কাউ‌ন্সিল, কাইন্তা লাপাই যুব কল্যাণ স‌মি‌তিসহ বি‌ভিন্ন সম্প্রদা‌য়ের নৃ-গোষ্ঠীরা অংশ নেয়।

শোভাযাত্রায় দূর-দূরান্ত থেকে মারমাসহ অন্য নৃ-গোষ্ঠীরাও তাদের নিজ নিজ ঐতিহ্যবাহী নানা রঙের পোশাক পরে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

মারমা তরুণীরা জানান, এই দি‌নে মূলত নতুন বছর‌কে বরণ ক‌রি। আগামী বছ‌রের চিন্তাধারায় সাংগ্রাই পালন ক‌রে থা‌কি। এ‌ দি‌নে আমরা খুব আনন্দ ক‌রি। ছে‌লেমে‌য়ে সবাই পাড়া-মহল্লায় না‌চেগা‌নে, আনন্দ উল্লা‌সে মে‌তে ওঠে।

বান্দরবান সাংগ্রাই উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক শৈটিং ওয়াই বলেন, মহামারি করোনার ধাক্কা কাটিয়ে উচ্ছ্বাস-উদ্দীপনায় আবারো পাহাড়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সাংগ্রাই উৎসব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...