বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

রাইখালী ভাল্লুকিয়া এলাকায় ফ্রি মেডিকেল ও ঔষধ বিতরণ

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন (৫৬ ইস্ট বেংগল) এর তত্ত্বাবধানে আজ মঙ্গলবার (১২ এপ্রিল) কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের দুর্গম ভাল্লুকিয়া এলাকায় সাধারণ গরিব ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এইসময় ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে এলাকায় বসবাসকারী ৩ শত ২০ জন দুস্থ-অসহায় পাহাড়ী জনগোষ্ঠির মধ্যে কাপ্তাই জোন এর পক্ষ হতে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।

কাপ্তাই জোনের কমান্ডার ৫৬ ইস্ট বেংগল রেজিমেন্ট এর অধিনায়ক লেঃ কর্নেল নূর উল্ল্যাহ জুয়েল উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

কাপ্তাই জোনের রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সফিউল বাসার ক্যাম্পেইনটি পরিচালনা করেন।

পরে জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামের অসহায় -সুবিধাবঞ্চিত মানুষের পাশে শান্তি ও দুর্যোগকালীন সময় বাংলাদেশ সেনাবাহিনী বরাবর পাশে থেকে যে কোন সহায়তায় দৃঢ় প্রতিজ্ঞ। তারই ধারাবাহিকতার এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন।

এইসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাস ও চাদাঁবাজমুক্ত একটি শান্তিপূর্ণ-সমৃদ্ধ পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্...

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক...

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

আরও পড়ুন

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।রবিবার (২৪ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড...

জারুলিয়াছড়ি সীমান্তে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, ৯ রোহিঙ্গা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৯ হাজার ৯৭৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। এ ঘটনায় কুতুপালং রোহিঙ্গা...

নাইক্ষ্যংছড়িতে সড়ক দূর্ঘটনায় চালক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সিএনজি দুর্ঘটনায় নুরুল আমিন (৫৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার (২২ মে) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার তুলাতলী-গর্জনিয়া বাজার সড়কের বড়ঘোনা টেক...

বিজিবির পৃথক অভিযানে আটক ১, ইয়াবা ও বাংলা মদ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসহ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, ৩৪ লিটার বাংলা মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি...