সোমবার, ২৭ জুলাই ২০২৬

শেখ রাসেল শিশু কিশোর স্মৃতি সংসদের সভাপতিকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর শিবপুরে শিবপুরে নাঈম (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন গুরুত্বর আহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিবপুর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাঈম শেখ রাসেল শিশু কিশোর স্মৃতি সংসদের পৌরসভার সভাপতি ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়ছেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত নাঈমের সাথে ধানুয়া গ্রামের আলী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জের ধরে কিশোর গ্যাংয়ের এই দুই গ্রুপের একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এরই মধ্যে শিবপুর পাইলট স্কুলে নিহত নাঈমদের ইফতার ছিল।

ওই সময় নাঈম ও তার সমর্থকরা আলীকে ধাওয়া দেয়। এরই জের ধরে আলী ও তার সমর্থকরা নাঈমকে খুঁজতে শহীদ আসাদ কলেজ গেইট এলাকায় র‌্যাকি করতে থাকেন। রাত সাড়ে ৮টার দিকে নাঈম ঈফতার শেষে বাড়ি ফেরার পথে আলী সমর্থকরা তাকে ঘিরে ধরে এলোপাথারি কোপাতে থাকে। ওই সময় নাঈমের সাথে থাকা টুটুল নামে একজন তাদের বাধা দিতে এলে তাকেও কুপিয়ে আহত করে।

পরে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় টুটুলকে ঢাকায় প্রেরণ করেন। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানিয়েছেন, এলাকার আধিপত্য নিয়ে একটি হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার খবর পেয়েছি। ঘটনার পর পরই অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...