মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ঈদগাঁওতে ছুরিকাঘাতে যুবক খুন

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

সোমবার (১১এপ্রিল) ভোর রাতে ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ী এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দোকানে এ ঘটনা ঘটে।

নিহত তারেকুল ইসলাম (১৭) ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়া এলাকার মৃত ছগির আহমদের ছেলে।

প্রাপ্ত তথ্যে প্রকাশ, দীর্ঘদিন যাবত তারেক উক্ত এলাকার দিবা ব্রিক ফিল্ডের পশ্চিম পার্শ্বে একটি মুদির দোকান করে আসছিল। সোমবার ভোররাতে সেহরি খেয়ে সে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্য ঘর থেকে বের হয়। এরপরই সে ছুরিকাঘাতে খুনের শিকার হয়।

স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর জানান, ভোর রাতে তার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের শরীরের তিন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম জানান রক্তমাখা ছুরিটি জব্দ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। তিনি জানান এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজারের অতিঃ পুলিশ সুপার মিজানুর রহমান সিআইডি ক্রাইম সিন পরিদর্শক মিতশ্রি বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...