বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ইস্পাহানি মোড়ে ইকবাল দম্পতি নিহতের ঘটনায় ট্রাকচালক আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কোতোয়ালী থানার ইস্পাহানি মোড়ে কংক্রিটবাহী ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে রোববার রাতে চালক আলী হোসেনকে আটক করা হয়েছে।

আজ সোমবার (১১ এপ্রিল) র‍্যাব-৭ বিষয়টি নিশ্চিত করেছে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার পর স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় ট্রাক চালককে রাজবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের কোতোয়ালী থানার ইস্পাহানি মোড়ে কংক্রিটবাহী ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হন।

নিহতরা হলেন- মো. ইকবাল উদ্দিন চৌধুরী (৪৭) ও তার স্ত্রী সখিনা ফাতেমী (৩৫)।

ওইদিন কোতোয়ালী থানার এসআই মোহাম্মদ আরাফাত বলেছিলেন, হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে টাইগার পাসের দিকে যাচ্ছিলেন।

এমন সময় ফ্লাইওভার থেকে নেমে আসা নির্মাণপ্রতিষ্ঠান ম্যাক্সের কংক্রিটবাহী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে তাদের উপর দিয়ে ট্রাকটি চলে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কনিকা দাশ (২০)...

কোরবানির ঈদকে ঘিরে নগরজুড়ে জমে উঠেছে পাটি-চাঁটাই ও গাছের গুঁড়ির বাজার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড় ও ফুটপাতে জমে উঠেছে কোরবানিসংশ্লিষ্ট সামগ্রীর অস্থায়ী বাজার। শেষ মুহূর্তের প্রস্তুতিতে নগরবাসীর ভিড়ে এখন সরগরম...

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক...