বুধবার, ২৯ জুলাই ২০২৬

গভীর সংকটে শ্রীলঙ্কায়, ফুরিয়ে আসছে ওষুধ

আন্তর্জাতিক ডেস্ক

রাজনৈতিক ও অর্থনৈতিক মন্দার কারণে খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম, লোডশেডিং, জ্বালানি তেলের সংকট, পানি সংকট তীব্র আকার ধারণ করেছে শ্রীলঙ্কায়। জনজীবন আরো দুর্বিষহ হয়ে পড়েছে দেশটিতে।

এরই মধ্যে দেশটির চিকিৎসকরা সতর্ক বার্তা দিয়েছেন, হাসপাতালের সব জরুরি ওষুধ শেষ হয়ে আসছে। শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে চিকিৎসা কার্যক্রম।

দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশন (এসএলএমএ) জানিয়েছে, চিকিৎসা দেওয়ার জন্য ওষুধ ও সরঞ্জাম পাওয়া যাচ্ছে না হাসপাতালগুলোতে। ফলে সার্জারি কার্যক্রম চালিয়ে নেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এমন অবস্থা চলতে থাকলে অল্প সময়ের মধ্যে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিতে হবে।

অ্যাসোসিয়েশন জানায়, এ পরিস্থিতিতে তাদের পক্ষে সবাইকে সমানভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি দিয়ে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে বিষয়টি জানানো হয়েছে।

তারা জানায়, যদি কিছু দিনের মধ্যে চিকিৎসা সরঞ্জাম ও বিদেশি ওষুধ সরবরাহ স্বাভাবিক করা না যায়, তবে দেশটিতে করোনা মহামারির থেকে আরও খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিকে, দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করে কার্যালয়ের সামনে দু’দিন ধরে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও হাজার হাজার মানুষ তাদের অবস্থান পরিবর্তন করছে না।

উল্লেখ্য, ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে এমন পরিস্থিতিতে আর পড়েনি দেশটির অর্থনীতি। যদিও দেশটি দক্ষিণ এশিয়ার মধ্যে আর্থিক সম্ভাবনার অন্যতম মডেল দেশ হতে পারতো।

কারণ এই দেশটি চা উৎপাদনে অগ্রগণ্য, শিক্ষিত জনগণ, পর্যটনখাতে বিপুল পরিমাণ আয় রয়েছে এর পরেও দিন দিন বেড়ে চলেছে ঋণের বোঝা। ভেঙে পড়েছে দেশটির অভ্যন্তরীণ বাজার ব্যবস্থা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...