মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাঁশখালীতে কাথারিয়া ও সাধনপুরে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান

সিনিয়র রিপোর্টার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের হালিয়া পাড়ার সমুদ্র উপকূলে ও সাধনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

আজ শুক্রবার সকাল ১০ থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ অভযান পরিচলনা করা হয়। এসময় সাথে ছিলেন বাঁশখালী থানার পুলিশের একটি টিম।

এ সময় সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক চট্টগ্রাম নিউজকে বলেন, আজ সরেজমিনে দেখা যায় কাথারিয়া ইউনিয়নের হালিয়া পাড়ার সমুদ্র উপকূলের পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু অসাধু ব্যাক্তি সরকারী খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে অনেক বড় বড় গর্ত করছেন।

মাটি কাটার বিরুদ্ধে অভিযন পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

এ সময় একটি এস্কেভেটর জব্দ করা হয়। সাধনপুর ইউনিয়নেও কিছু জায়গায় পাহাড় কাটা ও কৃষি জমি থেকে মাটি কাটা হচ্ছে। কিন্তু ঐ স্থানগুলোতে দোষী ব্যাক্তিদের পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, অবৈধভাবে পাহাড় ও কৃষি জমি থেকে মাটি কাটার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলাকে বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেয়ার জন্যে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী জানান, বাঁশখালীতে বিভিন্ন এলাকায় পাহাড় ও মাটি কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আমরা অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অনেকগুলো অভিযান পরিচালনা করে অর্থদন্ডসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও গাড়ি জব্দ করেছি। যারা এর সাথে জড়িত তাদের বিষয়ে খোজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রেইস অনলাইন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MOU) স্বাক্ষরিত হয়েছে। পার্কভিউ...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...