শনিবার, ৮ আগস্ট ২০২৬

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ৯২ টাকা

দেশে বৈদেশিক মুদ্রার আয়-ব্যয়ে বড় রকমের অসামঞ্জস্য সৃষ্টি হওয়ায় দিন দিন বাড়ছে ডলারের দাম। ব্যাংকিং চ্যানেলেই ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯০-৯২ টাকা। খোলাবাজারে ডলারের দাম আরও বেশি।

চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-জানুয়ারি) পণ্য আমদানিতে প্রায় ৪৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে জুলাই-মার্চ এই ৯ মাসে প্রবাসী আয় কমেছে প্রায় ১৮ শতাংশ। আবার একই সময়ে পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ শতাংশ। এতে দেখা দিয়েছে আয়-ব্যয়ের অসামঞ্জস্যতা।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে ডলারের দাম ৮৬ টাকা ২০ পয়সা। কিন্তু আমদানিকারকদের দায় পরিশোধের ক্ষেত্রে কোনো কোনো ব্যাংক এখন প্রতি ডলারের বিপরীতে ৯০ থেকে ৯২ টাকা নিচ্ছে। বিশেষ করে ভোগ্যপণ্য আমদানিকারকদের কাছ থেকেই বাড়তি দাম নেওয়া হচ্ছে। অবশ্য ব্যাংকগুলোকেও একটির কাছ থেকে অন্যটিকে বেশি দামে ডলার কিনতে হচ্ছে।

ব্যাংকগুলোতে ডলারের লেনদেন পর্যবেক্ষণ করে দেখা যায়, বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্রতি ডলার ৯০ টাকায় কিনে ৯১ টাকায় বিক্রি করেছে। অগ্রণী ব্যাংক ৮৯ টাকা ৬০ পয়সায় কিনে ৯১ টাকা ৬০ পয়সায় বিক্রি করেছে। জনতা ব্যাংক ৮৯ টাকা ৫০ পয়সায় কেনা ডলার ৯১ টাকা ৫০ পয়সায় বিক্রি করছে। এক্সিম ব্যাংকে ৮৯ টাকা ৪০ পয়সায় কেনা ডলার বিক্রি হয়েছে ৯০ টাকা ৯০ পয়সায়। এ ছাড়া প্রাইম ব্যাংক ৯০ টাকায় কিনে ৯১ টাকায় ও আইএফআইসি ৯০ টাকা ৪০ পয়সায় কিনে ৯১ টাকা ৬০ পয়সা দরে বিক্রি করেছে।
এদিকে কোনো কোনো ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত মূল্যের চেয়ে তিন টাকা পর্যন্ত বেশি দিয়ে প্রবাসীদের কাছ থেকে ডলার সংগ্রহ করছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, যেদিন ডলারের চাহিদা যত বাড়ে, সেদিন এর দামও তত বৃদ্ধি পায়। ফলে ভোগ্যপণ্য আমদানিকারকদের ৯০ টাকার কমবেশি দরে ডলার কিনতে হচ্ছে। এতে দেশের বাজারে পণ্যের দাম বাড়বে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...