বুধবার, ২৭ মে ২০২৬

বরিশালে ট্রলারডুবি: মা-মেয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নিউজ ডটকম

বরিশালে গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ট্রলারে থাকা মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩ জন জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীর লালখাড়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মায়ানুর বেগম ও তার মেয়ে নাসরিন বেগম। তারা ওই এলাকার বাসিন্দা।

এ দুর্ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌ ও থানা পুলিশ।

মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল সাড়ে ১০টার দিকে ৮ জন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে দলিল খাজুরিয়ায় যাচ্ছিল। পথে গজারিয়া পৌঁছালে নদী উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায় ট্রলারটি। ঘটনাস্থলের পাশেই নদীতে টহলে থাকা একটি কোস্টগার্ডের টিম এসে তাদের উদ্ধার করে।

এ সময় ট্রলারের যাত্রী মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। এ ছাড়া ৩ জন জীবিত উদ্ধার হলেও এখনো ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

পুলিশ কর্মকর্তা তৌহিদুজ্জামান আরও জানান, নিহত মা ও মেয়ের মরদেহ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

আরও পড়ুন

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা অসাবধানতা ও গোয়েন্দা নজরদারির দুর্বলতা ছিল বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) ও...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক চালক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট এলাকায়...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একটি টিম।সোমবার (২৫ মে)...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‌্যাব ও...