মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পৃথিবী বাসযোগ্য করতে স্বাস্থ্যবান্ধব পরিবেশ জরুরী: স্বাস্থ্য পরিচালক

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেছেন, আমরা সকলে সুরক্ষিত থাকলে বিশ্ব সুরক্ষিত থাকবে। পৃথিবীকে বাসযোগ্য করতে হলে স্বাস্থ্যবান্ধব পরিবেশ অত্যন্ত জরুরী।

বিশ্ব ও রাষ্ট্রকে হুমকির মুখে ঠেলে দেয়া যাবেনা। যে সকল কারণে পরিবেশ দূষণ হয় তা চিহ্নিতকরণসহ সুস্পষ্ট নীতিমালা প্রনয়নের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহর করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে জণগণের কাঙ্খিত স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ বিনির্মাণে সুস্থ জাতি গঠনের কোন বিকল্প নেই। এ লক্ষ্যে প্রত্যেক চিকিৎসক ও স্বাস্থ্য কর্মচারীদেরকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নিজেদেরকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরিধানের কোন বিকল্প নেই।

আজ (৭ এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২২ উপলক্ষে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য”।

বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ইপসা, বন্ধু, নিস্কৃতি, মমতা, এফপিএবি, দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল, ব্র্যাক ও ঘাসফুল’র সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয় বিশ্ব স্বাস্থ্য দিবসের আয়োজন করেন।

সভার পূর্বে সকাল ১০টায় বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এর পর দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিশেষ হেলথ ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও মোটিভেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। স্বাস্থ্য বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা র‌্যালি ও অনুষ্ঠানে অংশ নেন।

সভায় অন্যান্য অতিথিবৃন্দরা বলেন, ১৯৪৮ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডবিইএইচও প্রতিষ্ঠিত হলেও ১৯৫০ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে পালিত হচ্ছে। স্বাস্থ্য সচেতনতার প্রসার ও সকলকে সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা প্রদান করার বিষয়টি সুনিশ্চিত করা এ দিবসের মূল উদ্দেশ্য।

স্বাস্থ্য ও নানান সমস্যা সম্পর্কে ব্যক্তি বা জনগোষ্ঠীকে সচেতন করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে প্রতিবছর ৭ এপ্রিল এ দিবসটি পালন করা হয়। সচেতনতা প্রসারের মাধ্যমেই নানান রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। এসডিজির গোল অর্জনসহ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রত্যেকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি।

বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর, চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ শাখাওয়াত উল্ল্যাহ, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়ুয়া, পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক বেগম সাহান ওয়াজ, জেলা শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী, ফোর এইচ গ্রæপের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শওকত ওসমান ও চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল।

স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. ওয়াজেদ চৌধুরী অভি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফ.এম জাহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, জেলা স্বস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, সিভিল সার্জন কার্যালয়ের হেলথ এডুকেটর কাজী মাসুদুল আলম, হেলথ এডুকেটর প্রবীর মিত্র, স্যানিটারী ইন্সপেক্টর টিটু কান্তি পাল, প্রোগ্রাম অর্গানাইজার গাজী মোঃ নূর হোসেন, পরিচালক স্বাস্থ্য দপ্তরের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মুহাম্মদ হোসাইন প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রেইস অনলাইন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MOU) স্বাক্ষরিত হয়েছে। পার্কভিউ...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...