রবিবার, ২৬ জুলাই ২০২৬

১৪ বলে হাফ-সেঞ্চুরি করে ম্যাচ জেতালেন কামিন্স

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বুধবারের ম্যাচে প্যাট কামিন্সের ঝড়ো ব্যাটিংয়ে মুম্বাইয় ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। ১৫ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন কামিন্স।

এছাড়া ভেঙ্গেটেশ আইয়ার অপরাজিত থাকেন ৫০ রানে। তবে টপ অর্ডারে তেমন কেউ দাড়াতে পারেনি। শ্রেয়াস আইয়ার ১০, বিলিংস ১৭ এবং আন্দ্রে রাসেল ফিরে যান ১১ রানে। কিন্তু ত্রাতা হয়ে আসেন কামিন্স। ছয়টি ছয় এবং চারটি বাউন্ডারিতে আইপিএলের যৌথভাবে দ্রুততম ফিফটি করেন এই অস্ট্রেলিয়ান। এর আগে ২০১৮ সালে ১৪ বলে ফিফটি করেন লোকেশ রাহুল। ড্যানিয়েল সামসের ১৬তম ওভারে ৩৫ রান তুলেন তিনি। তিন ওভারে ৩৮ রান দিয়ে মুম্বাইয়ের টাইমাল মিলস নেন দুই উইকেট।

এর আগে পুনেতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬১ রানের পুঁজি পায় মুম্বাই। সুর্যকুমার যাদভ করেন সর্বোচ্চ ৫২ রান। আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা ‘বেবি ডি ভিলিয়ার্স’ খ্যাত আফ্রিকান ব্যাটার ব্রেভিস দুই ছয়ে করেন ২৯ রান। বল হাতে ৪ ওভারে ৪৯ রান দিয়ে নেন দুই উইকেট।

চার ম্যাচের তিনটিতে জিতে শীর্ষে কলকাতা নাইট রাইডার্স। তিন ম্যাচের তিনটিতেই হেরে নবম অবস্থানে মুম্বাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...