মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ঈদে মাধ্যমিকে ১৭, প্রাথমিকে ১৪ দিনের ছুটি

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ১৭ দিন ছুটি ঘোষণা করা হতে পারে। এক্ষেত্রে আগামী ২১ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ মে পর্যন্ত এ স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ১৪ দিন ছুটি নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে। এক্ষেত্রে আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। একই সঙ্গে রমজান মাসে শুক্র ও শনিবার সপ্তাহে দুদিন ছুটি থাকবে।

এ বিষয়ে বুধবার (৬ এপ্রিল) মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, এবার রমজান ও ঈদুল ফিতরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে মোট ১৭ দিন ছুটি কার্যকর হবে।

আগামী ৭ মে আবারো ক্লাস কার্যক্রম শুরু করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ছুটি বাড়িয়ে ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস করানো হবে।

এদিকে গত ৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়।

এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৬ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়।

এ আদেশ সংশোধন করে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আগামী ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, রমজান মাসে ক্লাস চলাকালে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার কার্যকর হবে। ঈদের পর আবারো আগের মতো সাপ্তাহিক ছুটি শুধু শুক্রবার (একদিন) কার্যকর করা হবে। এছাড়া ঈদের ছুটি শিক্ষাপঞ্জি অনুযায়ী হবে।

রমজানে বিশ্ববিদ্যালয়গুলোর স্ব-স্ব কর্তৃপক্ষকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে নির্দেশনা জারি করেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তার পরিপ্রেক্ষিতে দেশের সবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ক্লাস নেওয়া হচ্ছে।

গত সোমবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এক সভায় সেটি পরিবর্তন করে ক্লাস কমিয়ে রোজা ও ঈদের ছুটি বাড়ানো হয়েছে।

তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানো হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম।

সোমবার তিনি বলেন, গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিশু পিছিয়ে পড়েছে। তাদের শিখন ঘাটতি মেটাতে রমজানে ক্লাস করানো হচ্ছে। যে যাই বলুক, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে। সে অনুযায়ী সরকারি প্রাথমিকে এবার রমজান ও ঈদের ছুটি ১৪ দিন নির্ধারণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাস ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির এমআর নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশনের এলাকায় বাস ও...

বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী নোহা খাদে, নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেট নোহা গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই...

শ্বশুর বাড়িযাওয়ার পথে রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার...

দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে যুবকের লাশ উত্তোলন 

চট্টগ্রামের মিরসরাইয়ে দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী

সারা দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে...

আরও পড়ুন

চকরিয়ায় বাস ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির এমআর নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশনের এলাকায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মিজান নামে ওষুধ কোম্পানির এমআর নিহত হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকাল...

শ্বশুর বাড়িযাওয়ার পথে রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার আহমদ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী...

দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে যুবকের লাশ উত্তোলন 

চট্টগ্রামের মিরসরাইয়ে দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার আহমদ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার...

সাতকানিয়ায় ‘মুখোশধারীদের’ হামলায় চা দোকানির মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩২) নামে টং (চা-পান) দোকানিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের অন্তর্গত চট্টগ্রাম-কক্সবাজার...