মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মিরসরাইয়ে পিস্তল ও মাদকসহ আটক ৬

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় অভিযান চালিয়ে মাদক ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) উপজেলার করেরহাট ইউনিয়নের কাটাগাং রাস্তার মাথা থেকে মাদকসহ ৪ আসামী ও তাদের দেওয়া তথ্য মতে মূল আসামী একই ইউনিয়নের ঘেরামারা আদর্শ গ্রাম থেকে স্বামী-স্ত্রী দুইজনকে পিস্তল ও মাদকসহ আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

আটককৃত আসামীরা হলো উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের সামনেরখীল ঘেরামারা আদর্শ গ্রামের মোসলেম উদ্দিন ছেলে মোঃ রুবেল (৩০), মৃত রুবেল মিয়ার ছেলে মোঃ রাজু (২৪), আবুল বশরের ছেলে মোঃ সুমন (৩৪), মৃত মোঃ হারুনের ছেলে মোঃ রুবেল (১৯)।

তাদের দেওয়া তথ্য মতে আরো দুই আসামী হলো একই ইউনিয়নের ঘেরামারা আদর্শ গ্রামের মৃত আহম্মেদ সোবহানের ছেলে মোঃ মামুন (৩৪) এবং তার স্ত্রী বিবি খতিজা (২৭)।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করেরহাট ইউনিয়নের কাটাগাং রাস্তার মাথা থেকে ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় তৈরী হুইস্কিসহ আসামী মোঃ রুবেল, মোঃ রাজু, মোঃ সুমন ও রুবেলকে আটক করা হয়।

তাদের দেওয়া তথ্যমতে মাদকের মূল আসামীকে ঘেরামারা আদর্শ গ্রাম থেকে ১৪ বোতল ভারতীয় তৈরী হি-ম্যান বিয়ার, ৪০০ গ্রাম গাঁজা, ১ টি পিস্তল এবং পিস্তলের মধ্যে লাগানো একটি ম্যাগজিন, ২ রাউন্ড কার্তুজ, ০১ টি ব্যাটন স্টিক সহ মোঃ মামুন ও তার স্ত্রী বিবি খতিজাকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...