বান্দরবানের লামায় মাতামুহুরী নদী থেকে সুমন কর্মকার নামে টমটম চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রূপসীপাড়া ইউনিয়নের বালুচরপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসলাম চৌধুরী।
নিহত সুমন কর্মকার লামা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বড় নুনারবিল এলাকার সুরেশ কর্মকারের ছেলে বলে জানা গেছে। সুমন পরিবারের একমাত্র উপার্জনকারী পেশায় টমটম চালক ছিলেন।
পরিবার সূত্রে জানিয়েছে,সোমবার রাত ১০টায় বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়া কথা বলে বাসা থেকে বেরিয়ে যান সুমন। তারপর থেকে আর দেখা হয়নি। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জানা গেছে সুমনের লাশ পাওয়া গেছে নদীতে।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মফিজুল রহমান জানান, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডির টিম পৌছেছে। বিস্তারিত তদন্তের পরে জানা যাবে।
