চট্টগ্রাম শহরের বায়েজিদে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ১টি দেশীয় তৈরী পাইপ গান, দুটি টিপছোড়া, ও ৪ রাউন্ড কার্তুজ।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে বলে বলে নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
পুলিশ জানায়, নগরীর বায়েজিদ থানাধীন শীতল ঝরনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে।
আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
