মঙ্গলবার, ১২ মে ২০২৬

বান্দরবান সেনা জোন কর্তৃক এতিমখানায় ইফতার সামগ্রী প্রদান

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধায়নে ০৬ টি এতিমখানায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার(৫ই এপ্রিল) সকাল ৯ টায় বান্দরবান সদর উপজেলার অন্তর্গত ছয়টি এতিমখানায় সর্বমোট ৪১৫ জন শিক্ষক ও শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে ছোলা, মুড়ি, চিনি, খেজুর, তৈল, খেসারি ডাল ও পিয়াজ সহ সর্বমোট ০৭ টি উপকরণ বিতরণ করা হয়। এতে ছোলা ৫৫০ কেজি,মুড়ি ২৫২ কেজি, চিনি ২৮৫ কেজি, খেজুর ২৮৫ কেজি, তৈল ২১৬ কেজি, খেসারি ডাল ২১৬ কেজি,পিঁয়াজ ১৪৪ কেজি সহ সর্বমোট ১ লক্ষ ৪৪ হাজার ৭২০ টাকার ইফতার সামগ্রী প্রদান করা হয়।

ইফতার সামগ্রী বিতরন কালে ফাতেমা-তুজ-জোহরা বালিকা মাদ্রাসা ও এতিমখানা, ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বান্দরবান জেলা নূরানী এতিমখানা, ইসলামী শিক্ষাকেন্দ্র ও এতিমখানা, জামিয়াতুল কামিলাত মাদ্রাসা ও এতিমখানা, উসামা বিন আরফান (রা:) হেফজ ও এতিমখানায় ইফতার সামগ্রী প্রদান কালে প্রত্যেক এতিমখানার একজন করে প্রতিনিধি ইফতার সামগ্রী গ্রহণ করেন।

অনুষ্ঠানের বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এস. এম. মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি সহ আমন্ত্রিত মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি বৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি বলেন, বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে আপনাদের প্রতিষ্ঠানে এতিম শিক্ষার্থীদের জন্য রমজান মাস ব্যাপী প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদানের মাধ্যমে আপনাদের সামান্য সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। এই ইফতার সামগ্রী প্রদানের মাধ্যমে আপনাদের প্রতিষ্ঠান সামান্যতম হলেও উপকৃত হবে বলে আশা করি। আজকের এই সহযোগিতার পাশাপাশি পরবর্তীতেও সেনা জোনের পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

আরও পড়ুন

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও আলোচনা সভা।‘Hidden No More: Finding the Undiagnosed, Supporting...