বগুড়ার গাবতলী এলাকার দশম শ্রেণীর ছাত্র বাহারুল ইসলাম বিজয় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা ৷
গ্রেপ্তারকৃতরা হলো মোঃ রিজু, আসাদুল ইসলাম ও শাবনূর মিয়া সরকার৷
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় র্যাব- ১২ এর কোম্পানি কমান্ডার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান ৷
তিনি আরো জানান ৩০শে মার্চ গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের লিটন আলীর পুত্র ভ্যান চালাতে গিয়ে নিখোঁজ হয় ৷ পরদিন তার মৃতদেহ কাহালু উপজেলার ইউনিয়নের গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করে পুলিশ ৷ এরপর কাহালু থানায় অজ্ঞাত নামা করে একটি মামলা দায়ের করেন নিহত স্কুল ছাত্রের বাবা ৷
আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে র্যাব ও মাঠে নামে ৷ এরপর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করে অভিযান পরিচালনা করে ৷ এরপর গতকাল রাত সাড়ে এগারোটায় প্রধান আসামি রিজু মিয়াকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করে র্যাব ৷
এরপর তার জিজ্ঞাসাবাদে আরও দুজনকে বগুড়া সদরের মাটিডালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর নিহত ভ্যানচালকের ভ্যান গাড়িটিও খন্ড খন্ড অবস্থায় উদ্ধার হয় ৷
আটককৃতদের আইনি প্রক্রিয়ায় কাহালু থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
