মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাস্তায় বসে ইফতার করলেন পরিকল্পনামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

রাস্তায় বসে অসহায় মানুষদের সঙ্গে ইফতার করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার (৪ এপ্রিল) ইফতারের প্রায় ৩০ মিনিট আগে রাজধানীর কাওরানবাজার এলাকায় একটি টেলিভিশন চ্যানেলের অফিসের সামনে ইফতারের আয়োজন দেখে গাড়ি থেকে নেমে পড়েন তিনি।

এ সময় অসহায়, দুস্থ, নিম্ন আয়ের মানুষদের ইফতারের জন্য অপেক্ষা করতে দেখে নিজেও বসে পড়েন তাদের সঙ্গে। সবার জন্য ইফতারিতে শরবত, তেহারি, ফল, বিস্কুট ও খেজুর রাখা ছিল।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, কাদের নিয়ে এই আয়োজন জানা ছিল না। কয়েকজন সাংবাদিক ফোন করে আসতে বলেছিলেন, তাই এসেছি। এসে দেখলাম অসাধারণ খাবার পরিবেশন।

তিনি বলেন, তরুণদের এমন উদ্যোগ খুবই ভালো দিক। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই।

এদিকে মন্ত্রীর ইফতারের একটি ছবি পোস্ট করেছেন ‘এক টাকায় আহার – 1 Taka Meal’ ফেসবুক পেজ।

ভেরিফায়েড ফেসবুক পেজটিতে বলা হয়, মাটিতে বসা মন্ত্রীকে পাশে পেয়ে রিকশাওয়ালা দুঃখের কথা বলতে ভুল করেনি। সারাদিন রিকশা চালিয়েও বাজার মেলাতে কষ্ট হয়। জিনিসপত্রের দাম বাড়তি, আপনি একটু দেখবেন প্লিজ।

ভিড়ের মধ্যে অনেক কিছুই বলেছে, পাশাপাশি অবাক হয়েছে তার সরলতা, সাধারণের সঙ্গে মেশার আচরণ। জানি বিদ্যানন্দের এই ছবিতেও কমেন্ট আসবে ‘লোক দেখানো’; কিন্তু কজন পারবেন এভাবে আসতে, সাধারণের সঙ্গে মিশে ইফতার করতে।

‘গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা খালি রাস্তায় বসে মানুষের কষ্ট অনুভব থেকেই আরও সেরা উদ্যোগ উঠে আসবে, এটাই আমাদের বিশ্বাস।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...