বুধবার, ১০ জুন ২০২৬

মিরসরাইয় শান্তিরহাটে প্রিমিয়ার ব্যাংকের উপশাখা উদ্বোধন

সাফায়েত মেহেদী, মিরসরাই

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শান্তিরহাট বাজারে প্রিমিয়ার ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে শান্তিরহাট বাজারের সায়মান লিলি সুপার মার্কেটে শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

মিরসরাই শাখার নিয়ন্ত্রনে পরিচালিত এই শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চীফ বিজনেস অফিসার কাজী আহসান খলিল, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, বাংলাদেশে প্রথম সারির কয়েকটি ব্যাংকের মধ্যে প্রিমিয়ার ব্যাংক অন্যতম। দেশের অর্থনীতি আগের চেয়ে অনেক এগিয়েছে, তাই মানুষের দৌরগোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দিতে এখানে শাখা স্থাপন করেছে।

এজন্য আমি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাজারের সকল ব্যবসায়ী ও এলাকাবাসীকে এই শাখা থেকে সেবা গ্রহণ করার অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের মিরসরাই শাখার ব্যবস্থাপক মোঃ নঈমুল আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, হিঙ্গুলী ইউনিয়নের চেয়ারম্যান সোনা মিয়া, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু সহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

আরও পড়ুন

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...