সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই প্রতিষ্ঠানকে ৩লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করে খাদ্য সামগ্রী তৈরি করায় চট্টগ্রামের দুটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানের নেতৃত্ব দেন।

চসিক থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুত করার অপরাধে নগরের আগ্রাবাদের সিজল কারখানা ও জিইসি মোড়ের জামান হোটেল অ্যান্ড বিরানি হাউজকে দেড় লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।

অপরদিকে সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে নগরীর সাগরিকা রোড ও বেপারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রোডের ফুটপাত, নালা ও রাস্তা দখল করে পুরাতন লোহা, দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী স্তূপ করে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১১ দোকানদারকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই আদালত সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী ডিটি রোডের মেসার্স রিগ্যাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...