মঙ্গলবার, ১২ মে ২০২৬

ফটিকছড়িতে খালের পাড় কাটতে বাঁধা দেয়ায় ৩ জনকে কুপিয়েছে ইউপি মেম্বার

দৌলত শওকত, ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে খালের পাড় কাটতে বাঁধা দেওয়ায় তিনজনকে এলোপাথাড়ি কুপিয়েছে ইউপি মেম্বার

রবিবার (৩ এপ্রিল ) রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দক্ষিণ সুন্দরপুর সৈয়দের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

এতে চারজন গুরুতর আহত হয়। আহতরা হলেন, স্থানীয় যুবলীগ নেতা মঞ্জুরুল আজম মঞ্জু, এরশাদ ও আব্দুল মাবুদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ১১টার দিকে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য জানে আলম স্থানীয় মরা ধুরুং খালের পাড় কেটে মাটি গুলো ট্রাকে করে বাইরে নিয়ে যাচ্ছিল। এ সময় যুবলীগ নেতা মঞ্জু, এরশাদ, মাবুদসহ স্থানীয় বেশ কয়েকজন বাঁধা দিতে গেলে মেম্বার জানে আলম তাদের দিকে তেড়ে আসে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে জানে আলম সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে বাঁধা প্রদাদানকারীদের এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে মঞ্জুরুল আজম মঞ্জু, এরশাদ ও আব্দুল মাবুদ গুরুতর হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার বেগতিক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তসানে মঞ্জু আইসিউতে চিকিৎসাধীন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য জানে আলম বলেন, খালের পার্শ্ববর্তী অংশ থেকে কিছু মাটি আমরা কবর স্থান ভরাটের জন্য নিয়ে যাচ্ছিলাম। এসময় মঞ্জু ও তার সাঙ্গপাঙ্গরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমি ও আমার স্ত্রীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছি। ইতোমধ্যে আমার প্রাণনাশের চেষ্টাকারী তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ বলেন, ভোর থেকে আমি থানার বাইরে। অভিযোগ সম্পর্কে আমি এখনো অবগত নই। অভিযোগ যদি হয়ে থাকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

আরও পড়ুন

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আজ ১১ মে (সোমবার) মোবাইল কোর্ট পরিচালনা...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...