সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চকরিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ ৩জন আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়ার বড়ইতলীর মহাসড়কে  ১৫ কেজি গাঁজাসহ ৩ জকে আটক করেছে র‌্যাব-১৫। আজ রাতে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

র‌্যাব জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহন নামক বাসে করে যাত্রী বেশে মাদকদ্রব্য গাঁজা বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল (৩ এপ্রিল) বিকালে  র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল চকরিয়া থানাধীন বড়ইতলী ইউপিস্থ শাহ্ ওমর ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে বর্ণিত বাসটি চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ বাসটি থামিয়ে তল্লাশী শুরু করলে তিনজন ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত ব্যক্তিদের হেফাজতে থাকা তিনটি ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১৫ (পনের) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় জানা যায়, তারা হলেব চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের মৃত আবু শামা সওদাগরের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩৬), চকরিয়া পোরসভা ৮ ওয়ার্ডের মৃত নুনুরুল আবছারের ছেলে মোহাম্মদ কামাল উদ্দিন(৩৭) ও পেকুয়া জালিয়াখালী এলাকার আহমদ শফির ছেলে নেজাম উদ্দিন(৪২)।

আটককৃত আসামীরা আরও জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা থেকে বহন করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...