শনিবার, ৮ আগস্ট ২০২৬

সেচের পানির জন্য ২ কৃষকের আত্মহত্যা:পাম্প অপারেটর গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে জমিতে সেচের পানি না পেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই কৃষক বিষপানে আত্মহত্যার ঘটনায় পলাতক পাম্প অপারেটর মো. সাখাওয়াত হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ এপ্রিল) রাত ১টার দিকে তাকে গোদাগাড়ী থানার চব্বিশ নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, কৃষক অভিনাথ মার্ডি (৩৬) ও রবি মার্ডি (২৭) নামের দুই কৃষক বিষপানে মারা যান। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের মৃত্যুর পর স্বজনরা বিএমডিএর পাম্প অপারেটর সাখাওয়াতের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিএমডিএর পানি না পেয়ে ওই দুই কৃষক আত্মহত্যা করেন এবং এর জন্য দায়ী করা হয় পাম্প অপারেটর সাখাওয়াতকে। মামলার পর থেকেই পাম্প অপারেটর আত্মগোপনে ছিলেন। অনেক চেষ্টার পর শনিবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

ওসি আরও জানান, রোববার (৩ এপ্রিল) দুপুরে তাকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হবে।

২৩ মার্চ রাতে ধানের জমিতে পানি না পাওয়ায় রাগে-ক্ষোভে বিষপান করেন অভিনাথ মার্ডি ও ও তার চাচাতো ভাই রবি মার্ডি। পরেরদিন সকালে মারা যান অভিনাথ। ওইদিন রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রবি মার্ডি।

স্থানীয়রা জানান, অভিনাথ উপজেলার ঈশ্বরীপুর মাঠে ধানের জমিতে পানি সেচ দেওয়ার জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ডিপ অপারেটর শাখাওয়াতের কাছে ১২ দিন ধরে ঘুরছিলেন। কিন্তু তাকে সেচের পানির দেওয়া হয়নি। এদিকে পানি শুকিয়ে ধানি জমি বিবর্ণ হতে থাকে। সবশেষ ২৩ মার্চ আবারো ডিপ অপারেটরের কাছে সেচের পানির জন্য যান অভিনাথ ও রবি। কিন্তু সিরিয়াল না পেয়ে তারা একসঙ্গে বিষপান করেন।

এদিকে সেচ নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন মৃত কৃষক অভিনাথ মার্ডির স্ত্রী রোজিনা হেমরম।

২৫ মার্চ সন্ধ্যা ৭টার দিকে রোজিনা হেমরম এজাহার নিয়ে থানায় গেলে মামলাটি গ্রহণ করেন পুলিশ। এ সময় রোজিনা হেমরমের সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আসরাফুল ইসলাম তোতা, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় ও তার পরিবারের সদস্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...