বান্দরবান জেলার থানছি উপজেলার কেসমন পাড়া থেকে নিখোঁজ কিশোরীকে ১০ দিনপর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।ত্রিপুরা কিশোরীটি ১৮ই মার্চ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।
আজ ২ এপ্রিল দিবাগত রাত ১২ টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার একটি বস্তি থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদিপ্ত রায়।
গ্রেপ্তারকৃতরা হলেন রেজাউল করিম টিপু(৪০) ও মোঃ রুবেল(৩০)।
ওসি সুদিপ্ত রায় জানান,নিখোঁজ ডাইরির ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার একটি বস্তি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।এসময় অপহরণের ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়।আটক রেজাউল করিম টিপু ও মোঃ রুবেল কে বান্দরবান আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
