বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নকল ওষুধের বাজার প্রতিরোধে কেমিস্টদের ভূমিকা রয়েছে: নাছির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যদের উদ্দেশ্যে সাবেক চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশে নকল ওষুধের বাজার প্রতিরোধে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নকল ওষুধ বিপণনকারী অসাধু ব্যবসায়ীদের আপনারা চিহ্নিত করার উদ্যোগ নিন।

এদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে তথ্য দিন। এ অসাধু চক্রের কর্মকাণ্ড বন্ধ না হলে দেশের ওষুধ শিল্পখাতের বিপর্যয় ও সরকারের ভাবমূর্তি বিনষ্ট হওয়ার শঙ্কা থেকে যাবে।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে পতেঙ্গা বোট ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলার উদ্যোগে কেমিস্ট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জম নাছির বলেন, ওষুধ শিল্প দেশের গুরুত্বপূর্ণ একটি সেবা শিল্প। এই শিল্পের সঙ্গে একদিকে যেমন মানুষের জীবনের নিশ্চয়তা, অন্যদিকে সংশ্লিষ্ট খাতের ভাবমূর্তিও জড়িত।

সুতরাং ওষুধ শিল্পখাতের সংশ্লিষ্ট কেমিস্ট ও ড্রাগিস্ট সমাজকে এ বিষয়টি বিবেচনায় রেখে পথ চলতে হবে। সম্প্রতি দেশে নকল ওষুধের কালো বাণিজ্য বিস্তার লাভ করেছে বলে অভিযোগ ওঠেছে।

নকল ওষুধ ব্যবসা প্রসারের সঙ্গে ওষুধ ব্যবসায়ীদেরও সম্পর্ক রয়েছে। অসাধু ব্যবসায়ীদের একটি চক্র এসব নকল ওষুধ বাজারে বিপণন করছে। এদের কারণে দেশের সুস্থ সৎ ব্যবসায়ীদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

বিসিডিএস চট্টগ্রাম জেলার সভাপতি সমীর শিকদারের সভাপতিত্বে ও সহসভাপতি আশীষ কুমার ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী, বিসিডিএস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. শাহজালাল বাচ্চু, আবদুল হাই, মনির আহমেদ মনা, জাকের হোসেন রনি, খন্দকার মারুফ এলাহি, মো. আবদুর কাদের, সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি মো. নুরুল গণি, মহসীন উদ্দিন আহমদ চৌধুরী, সদস্য জাকির হোসাইন, শিবু প্রসাদ দাশ, বাবুল কান্তি লালা, মো. লিয়াকত আলী, বিক্রম দাশ, জয় প্রকাশ দাশ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে...

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ...

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে অর্থদণ্ড, জব্দ বালু নিলামে বিক্রি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের লট নেপচুন এলাকায় অবৈধভাবে...

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

আরও পড়ুন

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।গত রাত আনুমানিক সাড়ে ৮ টায় উপজেলাধীন দক্ষিণ সলিমপুর এলাকায়...

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...