বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

হাটহাজারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৮

বাবলু দাশ, হাটহাজারী

হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ৮ ব্যাক্তি আহত হয়েছে।

আজ শুক্রবার মহাসড়কের চারিয়া বোর্ডস্কুল, বালুরটাল, মনিয়াপুরের উত্তর পার্শ্বে ও গত বৃহস্পতিবার সন্ধ্যায় মনিয়াপুকুর বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

উপস্থিত লোকজন দূর্ঘটনায় আহতদের উদ্ধার উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স, চমেক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে দশটায় ফটিকছড়ি থেকে মোঃ সাকিব ও মোঃ আব্বাস মোটরসাইকেল যোগে হাটহাজারীর দিকে যাচ্ছিল।

পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়।

উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুইজনের পায়ের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন।

অপরদিকে বিকালের দিকে মহাসড়কের বালুরটাল এলাকায় অটোরিকসা (সিএনজি) ও মোটরসাইকেল সংর্ঘষে তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন। বোর্ড স্কুল এলাকায় দূর্ঘটনায় আহতরা হলেন, ফটিকছড়ি উপজেলার বাড়ইয়ারহাট এলাকার আবদুর শুক্কুরের ছেলে মোঃসাকিব (১৯ ও মোঃ নূরুচ্ছাবার ছেলে মোঃ আব্বাস (১৭) বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নুরে আলম দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি আটক করা হয়েছে বলে গনমাধ্যমকে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে...

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ...

আরও পড়ুন

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজার ও জোটপুকুর...