মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ভারতকে উড়িয়ে বাংলাদেশের প্রতিবন্ধীদের ফাইনাল জয়

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজারে বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টূর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফাইনাল খেলায় শক্তিশালী ভারতকে হারিয়ে ৯ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১১টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে টস জিতে ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে।

ভারতের টিক্কা ২৮, শচীন ২৪, শিবা কুমার ২৩ ও কৈলাশ ২১ রান সংগ্রহ করে। বাংলাদেশের ভুবেন ২টি, রাসেল ও সাজ্জাদ একটি করে উইকেট সংগ্রহ করে।

জয়ের লক্ষে ব্যাট করতে নেমে কাজলের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১ উইকেট হারিয়ে ১১ ওভার ১ বলে জয়ের লক্ষে পৌঁছে যায় বাংলাদেশ।

কাজল মাত্র ৩২ বলে ৬২ রান করে আউট হন। অধিনায়ক ফয়াসাল ২৬ ও জাবেদ ১৩ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন। ভারতের পক্ষে একমাত্র উইকেটটি দখল করে রিতেষ। ম্যাচ সেরা হয়েছেন হোসাইন কাজল। টূর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাবেদ ভূইয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে সিমেন্ট পাচারকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট আটক করা হয়েছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ...