রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ফ্রি ফায়ার গেম খেলতে নিষেধ করায় মায়ের সঙ্গে অভিমান করে এক কিশোর আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৪ টায় রাউজানে এ ঘটনা ঘটে। আত্মহত্যা করা কিশোরের নাম মো. সিফাত (১৫)। সিফাত ওই এলাকার প্রবাসী মো. জসিম উদ্দিনের ছেলে। সে উত্তর গুজরা বায়তুল উলুম মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র।
স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায়, ‘ফ্রি ফায়ার গেম’ খেলতে বারণ করায় মায়ের সঙ্গে অভিমান করে মায়ের ওড়না প্যাঁচিয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করে। ওই কিশোর ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড়।
রাউজান থানার উপ-পরিদর্শক মনির বলেন, ‘ফ্রি ফায়ার গেম’ আসক্ত কিশোরকে বকা দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। লাশ এখনো রাউজান উপজেলার একটি বেসরকারি হাসপাতালে আছে।’
