রবিবার, ১৬ আগস্ট ২০২৬

সন্তুষ্ট নয় সেই ৪ প্রতিষ্ঠানের ব্যাখ্যায়, ভোক্তা অধিদপ্তরে ফের তলব

চট্টগ্রাম নিউজ ডটকম

ভোজ্যতেলের দামে অসংগতির বিষয়ে সরবরাহকারী চার প্রতিষ্ঠান যে ব্যাখ্যা দিয়েছে তাতে সন্তুষ্ট নয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (৩০ মার্চ) তাদের ব্যাখ্যা শোনার পর আগামী ৬ এপ্রিল আবারও এই চার প্রতিষ্ঠানকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (৩০ মার্চ) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে টি কে গ্রুপ, এস আলম গ্রুপ, রূপচাঁদা ব্র্যান্ড, মেঘনা গ্রুপের প্রতিনিধিরা আসেন। তবে বসুন্ধরা গ্রুপের কেউ আসেননি।

এসব কোম্পানির ব্যাখা শোনার পর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের বলেন, প্রতিষ্ঠানগুলো আজ যে ব্যাখা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। সেজন্য আগামী বুধবার অধিকতর শুনানির জন্য তাদের আবারও ডাকা হয়েছে।

রূপচাঁদা গ্রুপের প্রতিনিধি মো. দাবিরুল ইসলাম জানান, বাজারের চাহিদা ও জোগানের ওপর সরবরাহ নির্ভর করে। ভ্যাটজনিত সমস্যার কারণে ব্যবসায়ীরা কম আমদানি করেন। ফলে মজুত করা পণ্য দিয়েই তেল উৎপাদন করা হচ্ছে।

মেঘনা গ্রুপের প্রতিনিধি মো. তাসলিম শাহরিয়ার বলেন, তেলের সংকট ও মূল্যবৃদ্ধি বাজার কৌশলের অংশ। রমজান মাস সামনে রেখে তেলের সরবরাহ ঠিক রাখতে তলব করা হয়েছে। তেলের দাম বাড়ার জন্য বৈশ্বিক বাজার দায়ী।

তেলের সরবরাহ কম থাকার বিষয়ে টি কে গ্রুপের প্রতিনিধি শফিউল আতাহার তাসলিম বলেন, ‘চলতি মাসে দুদিন সরকারি ছুটি ছিল এবং মাস এখনো শেষ হয়নি। সে হিসাবে মাসের মাত্র ২৬ দিন।

এখন যদি আমাদের এক মাসের সঙ্গে আরেক মাসের তুলনা করতে হয়, তাহলে আগে মাস শেষ হতে হবে। পাইকারি ও খুচরা পর্যায়ের কারণে বাজারে তেলের সংকট তৈরি হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...