বুধবার, ১০ জুন ২০২৬

চট্টগ্রামে জাল নোট সহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নগরের চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫১ হাজার টাকার জাল নোটসহ মো. জাকির (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ।

মঙ্গলবার নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি আজ বুধবার নিশ্চিত করছেন নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আহমেদ পেয়ার।

গ্রেপ্তার মো. জাকির (৪০) নামের ওই ব্যক্তি একসময় ঢাকার সদরঘাটে একটি রেস্তোরাঁয় চাকরি করতেন।

এডিসি পেয়ার বলেন, “মৌলভী পুকুরপাড়ে একটি হোটেলে এক ব্যক্তির জাল নোট নিয়ে অপেক্ষা করছে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জাকিরকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কোমরে গুঁজে রাখা ১ হাজার টাকার ১০৫টি এবং ৫০০ টাকার ৯২টি নোট পাওয়া যায়।

“যাচাই বাছাই করে দেখা যায়, ওই নোটগুলো জাল। সেও (জাকির) স্বীকার করেছে, জাল নোটগুলো সে ঢাকা থেকে সংগ্রহ করেছে।”

জাকিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পেয়ার বলেন, “সে আগে ঢাকার সদরঘাটে একটি হোটেলে চাকরি করত। সেখানে সাগর নামে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। সাগর তাকে জাল নোটগুলো সরবরাহ করেছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো.শাহাদাত (২২), নামের তিন জনের বিরুদ্ধে থানায়...