বুধবার, ১০ জুন ২০২৬

দুদকের মামলায় ঠিকাদার নেছার আহমদ কারাগারে

নিজস্ব প্রতিবেদক

অর্থ আত্মসাৎ ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের (কেজিডিএসএল) নিবন্ধিত ঠিকাদার, মেসার্স রক প্রপার্টিজ ও মেসার্স মেটকো কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক নেছার আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩০ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান নেছার আহমদ। আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু।

নেছার আহমদ কেজিডিসিএলের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মেটকো কন্সট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক। এর আগেও কয়েকটি মামলায় নেছার আহমদ কারাগারে ছিলেন।

গত ১৩ ফেব্রুয়ারি দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহিদ আলম।

মামলার অন্য আসামিরা হলেন- কর্ণফুলী গ্যাসের অবসরপ্রাপ্ত সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. আনিছ উদ্দিন আহমেদ শামীম (৬১), তার স্ত্রী কামরুন নাহার পলি (৫০), আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান নুর সিন্ডিকেটের স্বত্ত্বাধীকারী নুর মোহাম্মদ (৬২)।

মামলায় কাজ কম করে ৫ লাখ ৮৬ হাজার ৬৫৩ টাকার সরকারি অর্থ আত্মসাৎ এবং ৯ কোটি ৯৩ লক্ষ ১৬ হাজার ৮৭৭ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার অভিযোগ করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, সরকারি কর্মকর্তা ও কার্যাদেশ প্রদানকারী হয়েও আনিছ উদ্দিন আহমেদ ক্ষমতার অপব্যবহার করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে, পরস্পর যোগসাজশে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষের একটি দরপত্রে অংশগ্রহণ করে, বিলের কম কাজ করে পৌনে ৬ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাৎ, নিজ ও যৌথ নামে বিভিন্ন ব্যাংকে হিসাব খুলে অপরাধলব্ধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে ৯ কোটি ৯৩ লক্ষ ১৬ হাজার ৮৭৭ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগে দন্ডবিধির ৪০৯, মানি লন্ডারিং প্রতিরোধ আই, ২০১২ এর ৪(২) ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শান্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কর্ণফুলী গ্যাসের সাবেক উপ-মহাব্যবস্থাপক আনিছ উদ্দিন আহমেদ ২০১১ সালে ব্যবস্থাপক থাকাকালে সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে ওই প্রতিষ্ঠানের নিবন্ধিত ঠিকাদার মেসার্স মেটকো কন্সট্রাকশনের স্বত্ত্বাধীকারী নেছার আহমদ ও তার স্ত্রী নুসরাত জাহান এবং আনিছ উদ্দিন আহমেদের স্ত্রী কামরুন নাহারকে নিয়ে রক প্রপার্টিজ নামে একটি ডেভেলপার কোম্পানি প্রতিষ্ঠা করেন। আনিছ আহমেদের স্ত্রী কামরুন নাহারকে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং নেছার আহমদকে ব্যবস্থাপনা পরিচালক করা হয়। আনিছ উদ্দিন আহমদ হন প্রতিষ্ঠানটির পরিচালক।

পরবর্তীতে ২০১২ সালে কর্ণফুলী গ্যাসের একটি ১০ তলা ভবন নির্মাণ কাজের জন্য মেসার্স নুর সিন্ডিকেটের সাথে রক প্রপার্টিজ চুক্তি করেন। ওই চুক্তিতে মেসার্স নুর সিন্ডিকেটের পক্ষে মালিক নুর মোহাম্মদ এবং রক প্রপার্টিজের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নেছার আহমদ স্বাক্ষর করেন। ওই কাজের জন্য মেমার্স নুর সিন্ডিকেটকে প্রাপ্ত বিলের ১ দশমিক ৫ শতাংশ কমিশন বাবদ প্রদানের চুক্তি হয়। ওই কাজের বিল প্রত্যয়ন ও অনুমোদনকারী কর্মকর্তা হলেন কর্ণফুলী গ্যাসের ওই কর্মকর্তা আনিছ উদ্দিন আহমেদ। ওই কাজের বিল প্রদান করেন আনিছ উদ্দিন আহমেদ।

অবৈধ চুক্তি অনুযায়ী পরবর্তীতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুর সিন্ডিকেট বিলের চেক নগদায়ন করে নিজের কমিশন রেখে দিয়ে অবশিষ্ট বিলের অর্থ মো. আনিছ উদ্দিন আহমেদের মালিকানাধীন ‘রক প্রপার্টিজ’ নামের ব্যাংক হিসেবে স্থানান্তর করেন।

অনুসন্ধানকালে দুদক জানতে পারে, প্রথমে ডাকা দরপত্রে সর্বনিম্ন আহ্বানকারী হন মেসার্স ফোর স্টার সিন্ডিকেট। কিন্তু তাদের দরপত্র প্রস্তাবটিতে পর্যাপ্ত ডকুমেন্ট না থাকার অযুহাতে দরপত্র প্রস্তাবটি নন-রেসপন্সিভ করা হয়। পরবর্তীতে পুনঃদরপত্র ডাকে কর্ণফুলী গ্যাস। দ্বিতীয় বারের দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স নুর সিন্ডিকেটকে রেসপন্সিভ দরদাতা হিসেবে কার্যাদেশ দেওয়া হয়।

অন্যদিকে ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকা ব্যাংক, সিডিএ এভিনিউ শাখায় রক প্রপার্টিজ নামের একটি চলতি হিসাব খোলা হয়। আসামী নেছার আহমদ, কামরুন নাহার অথবা মো. আনিছ উদ্দিন আহমেদের যৌথ স্বাক্ষরে উক্ত হিসাবে লেনদেন সম্পন্ন হবে মর্মে ঘোষনা দেওয়া হয়। পরবর্তীতে ওই হিসাবে অনেক সন্দেহজনক লেনদেনের তথ্য পায় দুদক।

চট্টগ্রাম আদালতে দুদকের আইনজীবী অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমদ লাভলু বলেন, মামলার তিন নম্বর আসামি হলেন নেছার আহমদ। তিনি উচ্চ আদালতে জামিন নিয়ে বুধবার সকালে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...