শনিবার, ৮ আগস্ট ২০২৬

গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত চালক বেঁচে গেলে ৩০ যাত্রী 

প্রশান্ত দে, আলীকদম

বান্দরবানে আলীকদম উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক গুরুতর আহত হয়েছেন ।চালকের দক্ষতায় হতাহতের হাত থেকে রক্ষা পেলো ৩০ যাত্রী ।

বুধবার(৩০ মার্চ) সাড়ে নয়টায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপার পাড়া বাজার এলাকায় বাসটি দূর্ঘটনার কবলে পড়ে।

গাড়িটি আলীকদম থেকে চকরিয়া যাচ্ছিল বলে জানা গেছে ।

বাসের হেলপার জানায়, হঠাৎ গাড়ি ব্রেক ফেইল হলে চালক নিয়ন্ত্রণ হারায় । উপায়ন্তর না পেয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দিয়ে গাড়ি থামাতে চেষ্টা করে । এতে ড্রাইবার পায়ে গুরুতর আঘাত পেলেও যাত্রীরা তেমন গুরুতর আহত হয়নি। পরে আহত চালককে চকরিয়া সরকারি হাসপতালে নেওয়া হয়।

প্রতক্ষ্যদর্শী সিরাজুল ইসলাম জানান, গাড়িটির গতি মোটামুটি ছিল। কিন্তু কি কারণে হঠাৎ গাছের সাথে সজোরে ধাক্কা দিল জানিনা, দৌড়ে গিয়ে দেখি গাড়ি মারাত্মকভাবে গাছে সাথে ধাক্কা দিয়েছে। এতে চালক আহত হয়। এছাড়াও কয়েকজন হাতে ও মাথায় আঘাত পেতে দেখি ।

এদিকে গত (২৮ মার্চ) আলীকদম-লামা-ফাসিয়াখালি সড়কে দূর্ঘটনায় এক মটরবাইক আরোহীকে জীপগাড়ি চাপা দিলে ঘটনা স্থলে ছোটন শীল নামে এক যুবক মারা যান। মৃত ব্যাক্তি আলীকদম উপজেলার ছাবের মিয়াপাড়া এলাকার। দুই একদিনের ব্যাবধানে আজকে বাস দুর্ঘটনায় এলাকার সচেতন মহলে এই রোড়ে চলাচল করা গাড়ির ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...