কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫ ।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার থাইংখালী বাজার সংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মঞ্জুর মিয়া (৪০)। পালংখালীর দক্ষিন রহমতের বিল এলাকার মৃত ইসমাইলের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫,সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান।গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নেন ৪ নং ওয়ার্ডের থাইংখালী বাজার সংলগ্ন কক্সবাজার-টেকনাফগামী পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল সকাল ৯ টার দিকে উক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি হাতে থাকা ১ টি প্লাস্টিকের বস্তা নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মঞ্জুর মিয়া (৪০)নামের একজন গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, তার হেফাজতে থাকা বস্তায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আরো পড়ুন:উখিয়া থেকে ভাসানচরের পথে ১০৯৬ রোহিঙ্গা
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
