চট্টগ্রামের আনোয়ারায় একটি ওয়ান শুটারগানসহ ফরিদুল আলম (৪৮) নামে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার (২৯ মার্চ) র্যাব ৭ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের আইরমঙ্গল থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী হলেন, আইরমঙ্গল গ্রামের মৃত ফয়েজুর রহমানের ছেলে ফরিদুল আলম (৪৮)।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল আনোয়ারা উপজেলার আইরমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে চায়ের দোকান হতে ১অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এসময় ০১ টি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। এছাড়াও সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় ০১টি মামলায় রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল আলম জানা যায়, সে অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তারসহ চট্টগ্রাম জেলার আনোয়ার এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে গ্রেফতারকৃত আসামীকে আনোয়ারা থানায় হন্তান্তর করা হয়েছে।
