সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কাপ্তাই হ্রদে পানি স্বল্পতা, কমেছে বিদ্যুৎ উৎপাদন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে শুধুমাত্র ২টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানা যায়।  এ দুটি ইউনিট থেকে উৎপাদন হচ্ছে মাত্র ৭১ মেগাওয়াট। কেন্দ্র দুটির মধ্যে ২ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। বর্ষা মৌসুমে এগুলোর উৎপাদন ক্ষমতা ৫০ মেগাওয়াট করে ১০০ মেগাওয়াট। কাপ্তাই হ্রদে পানি কমায় এ অবস্থা তৈরি হয়েছে। কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫০ মেগাওয়াট।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, কাপ্তাই হ্রদে পানির উপর নির্ভর করে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। হ্রদে যত বেশী পানি থাকবে ততই বিদ্যুৎ উৎপাদন বেশী হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদ যখন পানিতে পুরিপূর্ণ থাকে তখন কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ৫ টি ইউনিট পুরোদমে বিদ্যুৎ উৎপাদন করা যায়। ৫ টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫০ মেগাওয়াট। সম্প্রতি হ্রদের পানির স্তর কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমে আসে। বৃষ্টি না হলে উৎপাদন আরো কমে আসবে আশংকা  কেন্দ্রের প্রকৌশলীদের।

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, বর্তমানে ৪ ও ৫ নং ইউনিট পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। ১ নং ইউনিট আংশিক চালু রয়েছে। পানির স্তর আরো কমলে আরোও  বাকী ইউনিটগুলো বন্ধ হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রের কর্মকর্তারা।

বৃষ্টি না হলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিরও কোন সম্ভাবনা নেই বলেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি আবদুজ্জাহের। তিনি বলেন, সচরাচর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে বৃষ্টি হয় না।

প্রতি বছর  এই একই সময়ে কাপ্তাই হ্রদের পানি কমে যায়। তখন কর্তৃপক্ষ বিদ্যুৎ উৎপাদনে ইউনিটের সংখ্যা কমিয়ে দেয়। তবে কোন কোন সময় জানুয়ারী, ফেব্রুয়ারি এবং মার্চ মাসেও ভারি বৃষ্টিপাত হবার রেকর্ড রয়েছে। সে রকম হঠাৎ করে বৃষ্টি নামলে হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। তখন বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি করা হবে।

এখন বৃষ্টি আশার অপেক্ষায় আকাশের পানে চেয়ে থাকা ছাড়া কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের আপাতত কিছু করার নেই বলে জানান প্রকৌশলীরা।

২৯ মার্চ সকালে দিকে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলী সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রুলকার্ভ অনুযায়ী পানির পরিমাপ কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল মিনস সি লেভেল এম এস এল।  সে জায়গায় বর্তমানে আছে ৮৫.৫১ ফুট এম এস এল উচ্চচা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...