মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না, যুদ্ধ করবও না। কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে, কখনও যদি বহিঃশত্রুর আক্রমণ হয়; আমরা যেন তা প্রতিরোধ করতে পারি এবং আমরা যেন আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে পারি। সেভাবেই দেশের সশস্ত্র বাহিনীকে আরও উন্নত, প্রশিক্ষিত ও সমৃদ্ধ করে গড়ে তোলা হচ্ছে।

মঙ্গলবার (২৯ মার্চ) শরীয়তপুরে জাজিরা সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীকে উন্নত, প্রশিক্ষিত ও সমৃদ্ধ করে গড়ে তুলতে এরই মধ্যে আমরা ন্যাশনাল ডিফেন্স মেডিকেল কলেজ, মিলিটারি ইনিসটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বিভিন্ন সরঞ্জামাধি ক্রয় করেছি।

সরকারপ্রধান বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই পররাষ্ট্রনীতিতে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের সশস্ত্র বাহিনী প্রজ্ঞা, পেশাগত দক্ষতা ও কর্তব্যপরায়ণতা দিয়ে আমাদের দেশের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার ছোট দুই ভাই (শেখ কামাল ও শেখ জামাল) সেনাবাহিনীতে ছিল। ছোট ভাই রাসেলেরও ইচ্ছা ছিল আর্মি অফিসার হবে, হতে পারেনি। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, তার নামে সেনানিবাস করায়। এর মধ্য দিয়ে রাসেলের আকাঙ্ক্ষা পূর্ণ না হলেও নামটা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থাকলো।

প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতির মিথ্যা অভিযোগে বিশ্বব্যাংক অর্থায়ন করবে না বলে ঘোষণা দেয়। আমরাও নিয়েছি চ্যালেঞ্জ। কারণ জাতির পিতা বলে গেছেন, ‘বাঙালিদের কেউ দাবায়ে রাখতে পারবে না।’ আসলেই দাবায়ে রাখতে পারে নাই। আমরা যদি ইচ্ছা করি অসাধ্যকে সাধন সম্ভব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হবে। উন্নতি হবে এসব এলাকার মানুষের। পরিবর্তন আসবে জীবনযাত্রায়। এই সেতুর নিরাপত্তা বিধানও একান্তভাবে প্রয়োজন। সেই নিরাপত্তা বিধানের জন্যই আমরা ব্যবস্থা নিয়েছি। যেহেতু কিছুদিনের মধ্যেই যান চলাচল শুরু হয়ে যাবে। কাজেই সেতুর নিরাপত্তা বিধান অপরিহার্য।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদসহ বিভিন্ন বাহিনী ও সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে ''এমভি বে হারবার...

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’...

পরিবেশ ছাড়পত্র নেই, চট্টগ্রামে দুই কারখানার বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরীতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ডাইং কার্যক্রম পরিচালনার অভিযোগে...

আরও পড়ুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট

২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, নিতে পারবেন না শপথ: আপিল বিভাগ

ঋণখেলাপি সংক্রান্ত মামলায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী শপথ গ্রহণ করতে পারবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।...

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’, মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ ও গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়নের সমন্বয়ে...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং জমি মিউটেশনের ক্ষেত্রে টিআইএন (TIN) দাখিলের বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার...