রবিবার, ২৬ জুলাই ২০২৬

রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয়

চট্টগ্রাম নিউজ ডটকম

কয়দিন পরেই আসছে রমজান। মুসলিম ধর্মপ্রাণরা সারা বছর ধরে পবিত্র এই মাসের জন্য অপেক্ষা করেন। তবে এই রোদ গরমে রোজা রেখে শরীর সুস্থ রাখতে হলে অবশ্যই কিছু বিষয় মেনে চলতে হবে। আর আপনি যদি জটিল কোন রোগে ভুগে থাকেন সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যেমন টাইপ ২ ডায়াবেটিসে যারা ভুগছেন রমজানে তাদের কিছু নিয়ম মেনে চলতে হবে।

চিকিৎসকের সাথে পরামর্শ করুন: ডায়াবেটিক রোগীরা রোজার আগে একবার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন। রোজার সময় শরীরের রক্তে শর্করা ও উচ্চ-রক্তচাপের ওপর প্রভাব পড়ে। আপনি যদি ডায়াবেটিস বা উচ্চ-রক্তাচপের সমস্যায় ভুগে থাকেন তবে চিকিৎসকের কাছ থেকে চার্ট তৈরি করে নিন। অবশ্যই তা যেনো নিজের মনমতো না হয়।

শরীর হাইড্রেট রাখা: সেহেরি ও ইফতারের সময় ও এর মাঝামাঝি প্রচুর তরল জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন। সারাদিন চেষ্টা করুন ঠাণ্ডা জায়গায় থাকতে আর শারীরিক কার্যক্রম আগের চেয়ে কমিয়ে ফেলুন।

রক্তে শর্করা পরীক্ষা করুন: সারাদিন রোজা রেখে অনেকসময় রক্তে শর্করার পরিমাণ কমে গিয়ে হাইপো হয়ে যায়। অনিয়মিত হৃদস্পন্দন, অবসাদ, বিভ্রান্তির মতো সমস্যা দেখা দিলে সচেতন হন। এমন লক্ষণ দেখা দিলে ব্লাড সুগার পরীক্ষা করুন। অনেকের ধারণা রোজা রেখে এই ব্লাড সুগার পরীক্ষা করলে রোজা ভেঙ্গে যায় কিন্তু এ ধারণা ভুল।

অতিরিক্ত মিষ্টি ও উচ্চ শর্করাসমৃদ্ধ খাবার থেকে দূরে থাকুন: চিকিৎসকের পরামর্শ মেনে অতিরিক্ত মিষ্টি বা উচ্চ শর্করাসমৃদ্ধ খাবার বাদ দিয়ে ফ্যাটজাতীয় খাবারের প্রতি গুরুত্ব দিন। ফ্যাট জাতীয় খাবার অনেকক্ষণ আপনার পেট ভরা রাখবে এবং রক্তে শর্করা বাড়তে দেবে না। তবে অবশ্যই চিকিৎসকের সাথে আলোচনা করে নেবেন কারণ আপনি এমন কোন ওষুধ খেয়ে থাকতে পারেন যার ফলে শরীরে অন্য প্রভাব ফেলতে পারে।

অতিরিক্ত খাওয়ার ব্যাপারে সচেতন থাকুন: পরিবার-পরিজন বা বন্ধু-বান্ধব নিয়ে মানুষ ইফতার করে। সচেতন থাকুন যে অতিরিক্ত খাওয়া যেনো না হয়। কারণ এতে গ্লুকোজের মাত্রা হুট করে বেড়ে যেতে পারে।তবে যাই হোক চিকিৎসকের সাথে পরামর্শ করতে ভুলবেন না।

সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...