রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নিখোঁজ স্কুলছাত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার কলারোয়ায় এক স্কুলছাত্রীর হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার জালালাবাদ গ্রামের ধানক্ষেতের পাশের ড্রেন থেকে লাশ উদ্ধার করা হয় বলে কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান।

ওই স্কুলছাত্রীর নাম সঞ্চিতা হোসেন সেঁজুতি (১৬)। সে জালালাবাদ গ্রামের সোহরাব হোসেনের মেয়ে।

এ বিষয়ে নিহতের বাবা বলেন, রাত সাড়ে আটটার দিকে আমার মা জানায় সেঁজুতিকে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে সেঁজুতির সঙ্গে প্রেমের সম্পর্ক থাকা প্রতিবেশি যুবক আব্দুর রহমানের বাড়িতে যাই।

এসময় তার বাবাকে অনুরোধ করি মেয়েকে ফিরিয়ে দিতে। কিন্তু ওই যুবকের বাবা জানান তার ছেলে বাড়িতে নেই এবং তার কাছে থাকা সেলফোনটিও বন্ধ। পরে ওই রাতে কলারোয়া থানায় সাধারণ ডায়েরি করি। আজ ভোরবেলা এক প্রতিবেশি জানান মেয়ের লাশ পাওয়া গেছে।

এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান জানান, গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

লাশ উদ্ধার

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায়...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

আরও পড়ুন

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের অগ্রগতি ইতিবাচক। বন্দরের তবে আরও অনেক কিছু করার...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...