শনিবার, ৮ আগস্ট ২০২৬

বান্দরবানে ১০ দিন ধরে কিশোরী নিখোঁজ, থানায় জিডি

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের থানছিতে ১০দিন ধরে হাবৈরুং ত্রিপুরা (১৪) নামের এক কিশোরী নিখোঁজ রয়েছেন। 

এই ঘটনায় রবিবার (২৭ মার্চ) কিশোরীর দুলাভাই থানছি থানায় একটি জিডি করেন ।

নিখোঁজ কিশোরী থানছি উপজেলা রেমাক্রি ১নং ওয়ার্ডে ক্যাস মো পাড়ার বিসম্ভ ত্রিপুরা মেয়ে।

জিডি সুত্রে জানা যায়, গত ১৮ মার্চ বাড়ি পাশে দোকানে কেনাকাটার জন্য বের হন হাবৈরুং ত্রিপুরা ।এর পর আর ফিরে আসেনি । অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়েছে। তবে পরিবারের দাবি হাবৈরুং কারো সাথে প্রেমের সম্পর্ক সম্পর্ক ছিলো। তাকে অপহরণ করা হয়েছে।

আরো পড়ুন:বান্দরবানে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

নিখোঁজ কিশোরীর বাবা বিসম্ভ ত্রিপুরা জানান, চাকরির প্রলোভন দেখিয়ে আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। আমাদের সন্দেহ নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের মৃত কবির মাস্টারের ছেলে রেজাউল করিম টিপু(৪০) আমার মেয়ে হাবৈরুং অপহরণ করেছে।থানছি উপজেলার রেমাক্রি দলিয়ান পাড়ার সরকারি একটি রাস্তার কাজে ২ মাস ধরে কেরানির কাজ করছিলো সে ।আগেও কয়েকবার বিভিন্ন কাজের প্রয়োজনে পরিচয়,দেখা সাক্ষাৎ হতো বিসম্ভ ত্রিপুরার সাথে। পরিচয় সুত্রে আমার ছোট মেয়ের সাথে কয়েকবার কথাবার্তা বলতে দেখলে আমি রেজাউলকে নিষেধ করি এতে সে আমার কোন কথার কর্নপাত করে নি।১৮ই মার্চ সকালে আমি আমার মেয়েকে বাড়িতে না দেখে পাড়ায় খোজ খবর নিলে পাড়া কারবারির স্ত্রী খুঁফইরং ত্রিপুরা আমাকে জানায় আমার মেয়ে হাবৈরুং ত্রিপুরা কে চাকরির কথা বলে রেজাউল করিম টিপু সকালে নিয়ে গেছে। এর পর থেকে রেজাউল এর আর কোন খবর পাওয়া যায়নি। পরের দিন ১নং ওয়ার্ড মেম্বার জন ত্রিপুরাকে বিষয়টি অবগত করি।তিনি রেমাক্রি ১নং ইউনিয়নের চেয়ারম্যান মং শৈই থুই মার্মা রনি ও রাস্তার নির্মাণ কাজে নিয়োজিত কন্টাকটর আনিছুল ইসলাম সুজনের সাথে তার কর্মচারী মোঃ রেজাউল করিমের বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।

ঘটনার বিষয়ে জানতে রেমাক্রি ১নং ওয়ার্ড মেম্বার জন ত্রিপুরার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি নিখোঁজের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।কেন নিখোঁজ মেয়ের বিষয়ে তার পিতাকে আইনগত ব্যবস্থা গ্রহন করতে পরামর্শ দেয়া হয়নি এমন প্রশ্নের উত্তরে তিনি এড়িয়ে যান। এ বিষয়ে ১নং রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মং শৈই থুই মার্মা রনির সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। অপরদিকে একাধিকবার সাইড কন্ডাক্টর আনিছুল ইসলাম সুজনের মোবাইল ফোনে যোগাযোগের চেস্টা করা হলেও তিনিও কল রিসিভ করেননি।

আনোয়ারায় নিখোঁজের ৩ দিন পর খালে মিলল শিশুর লাশ

এ বিষয়ে থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুদিপ্ত রায় প্রতিবেদককে জানান, রেমাক্রি ক্যাস মো পাড়া থেকে একটি কিশোরী মেয়েকে খুঁজে না পাওয়ায় তার পরিবার হতে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এর ভিত্তিতে থানায় নিখোঁজের সাধারন ডায়েরিতে অভিযোগ গ্রহন করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজাউল করিম নামে এক ব্যক্তি বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেছে তাঁরা। নাইক্ষ্যংছড়ি থানার সহযোগিতায় কিশোরীকে উদ্ধারে পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন করবো।

এদিকে নিখোঁজ পরিবার হতে থানায় মামলা দায়েরের বিষয়ে জানাজানি হওয়ার পর রেজাউল করিম টিপু হাবৈরুং এর বাবাকে মোবাইল ফোনে হুমকি প্রদান করছে বলে জানায় বিসম্ভ ত্রিপুরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...