মিরসরাইয়ের সীমান্ত থেকে ৯ কেজি ভারতীয় গাঁজাসহ মুসা মিয়া (৩৫) নামে এক যুবকে আটক করেছে বিজিবি।
রবিবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে আমতলী থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মুসা উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকার ছোট্ট মিয়ার ছেলে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অলিনগর ক্যাম্প সীমান্ত ফাঁড়ির ভারপ্রাপ্ত কমান্ডার হাবিলদার মো. এবি নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত মালামালের সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন শেষ করে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
