রবিবার, ২৮ জুন ২০২৬

সাউদার্ণ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে

ডিগ্রি দিয়ে আজকাল চাকরি হয়না, স্কিল বাড়াতে হবে: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কেরানী হওয়ার শিক্ষা বাদ দিয়ে আমাদের টেকনিক্যাল শিক্ষায় মনোযোগি হতে হবে। কর্মমুখি শিক্ষা এবং অভিজ্ঞতা আপনাকে জীবনে অনেকদূর নিয়ে যাবে।

আজ (২৭ মার্চ) রবিবার দুপুরে সাউদার্ণ ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যে কোনো একটি বিষয়ের ওপর আপনাদের দক্ষতা অর্জন করতে হবে। তা না হলে চাকরি খুঁজতে গিয়ে আপনারা পদে পদে বিপদের সম্মুখীন হবেন। যে কোনো বিষয়ের ওপর স্পেশালাইজড হতে না পারলে শুধু ডিগ্রি দিয়ে আজকাল চাকরি হয়না। শুধু ডিগ্রি অর্জন নয়, স্কিল ও বাড়াতে হবে।

তিনি বলেন, যিনি চাকরি দেন তিনি অর্থের বিনিময়ে প্রার্থীর অভিজ্ঞতাকে কিনে নেন। সুতরাং স্কিল না থাকলে চাকরির বাজারে অসহায় হয়ে পড়বেন।

এসময় সমাবর্তন বক্তা হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ উপস্থিত রয়েছেন। এছাড়াও উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান।

এবারের সমাবর্তনে ১০ জন চ্যান্সেলর অনার রুল অ্যাওয়ার্ডসহ মোট ৭ হাজার ৮৫৩ জন স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীকে দ্বিতীয় সমাবর্তনে ডিগ্রি প্রদান করা হবে।

সমাবর্তনে চ্যান্সেলর অনার রুল অ্যাওয়ার্ড পাচ্ছেন ১০ জন শিক্ষার্থী। এছাড়াও ভাইস চ্যান্সেলর অনার রুল ৩৯ জন, ডিন অনার রুল ৩৮ জন এবং গ্রাজুয়েট একাডেমিক অ্যাক্সিলেন্স পাচ্ছেন ৯ জন শিক্ষার্থী।

বিশ্বমানের উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ২০০২ সালে এই ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়। বর্তমানে তিনটি অনুষদে (ব্যবসায় প্রশাসন, কলা, সমাজ বিজ্ঞান ও আইন এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) ৯টি বিভাগে ব্যাচেলর এবং ৭টিতে মাস্টার্সসহ ১৫টি প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম চলছে।

সাদার্ণব্যবসায় প্রশাসন অনুষদে বিবিএ, এমবিএ হোটেল ম্যনেজমেন্ট, কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদে ইংরেজি, ইসলামিক স্টাডিজ, এলএলবি, এলএলএম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইসিই), কম্পিউটার সায়েন্স ও ফার্মেসি বিভাগে শিক্ষাকার্যক্রম চলছে।

ইতিমধ্যে প্রায় ১০ হাজার শিক্ষার্থী সাউদার্ন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছে এবং বর্তমানে বিদেশিসহ প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থী বিভিন্ন বিভাগে অধ্যয়নরত। বর্তমানে ১৬৮ জন শিক্ষক শিক্ষকতা করছেন এই প্রতিষ্ঠানে। প্রতিটি বিভাগে রয়েছে একাধিক ফুল টাইম প্রফেসর।

অনুপাতের আন্তর্জাতিক মানদণ্ড অর্জন করেছে এ বিশ্ববিদ্যালয়। শিক্ষার মানোন্নয়নে ইউজিসি ও বিশ্ব ব্যাংকের প্রজেক্ট হেকেপ এ সফলতা, জাতিসংঘের সহযোগী সংস্থা একাডেমিক ইম্পেক্ট এর সদস্য হয়ে জাতিসংঘের প্রণীত ১০টি এজেন্ডা বাস্তবায়নসহ বিভিন্ন গবেষণামূলক কাজে সাউদার্ন এগিয়ে যাচ্ছে। নিয়মিত আয়োজন করা হয় বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন।

বায়েজিদ আরেফিন নগরে ৭ একর জায়গায় বিশ্বমানের শিক্ষার স্বপ্ন পূরণে গড়ে ওঠেছে বিশাল ক্যাম্পাস, যেখানে শুধু ক্লাসে আবদ্ধ নয় শিক্ষার পরিবেশ।

এছাড়াও আরও তিন একর জায়গায় আবাসিক সুবিধাসহ মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা রয়েছে সাউদার্ন ইউনিভার্সিটির।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

আরও পড়ুন

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন আর নেই

দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন।শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে...