সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মক্কায় সড়ক দুর্ঘটনায় চকরিয়ার মাওলানা জাহেদ নিহত

সাতকানিয়া প্রতিনিধি:

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় মাওলানা জিয়াউর রহমান জাহেদ (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন । গত শনিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে মক্কা নগরীর হেরা পর্বতের গুহা নামক স্থানে রাস্তা পারাপারের সময়ে এ দুর্ঘটনা  ঘটে।

তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন।

মাওলানা জিয়াউর রহমান জাহেদ সোনাকানিয়া  ইউনিয়নের ৫নং ওয়ার্ড গারাঙ্গীয়া হাতিয়ারকূল এলাকার পীর মরহুম মাওলানা মোস্তাফিজুর রহমান( প্রকাশ মদন মৌলভী) বাড়ির মরহুম মাওলানা মাহবুবুর রহমানের মেঝ ছেলে। তিনি সাতকানিয়া  পৌরসভার ২ নং ওয়ার্ডের  সোনাকানিয়া শাহ মজিদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের মাষ্টার পাড়া বায়তুল মামুর জামে মসজিদের  খতিব।

নিহতের জেঠাত ভাই মো. কামাল উদ্দিন জানান, শনিবার বাদে আছর পবিত্র মক্কা নগরীর উঁচু পাহাড় হেরা পর্বতের গুহা দেখতে উঠেন জাহেদ। সেখানে উঠে নিজ মোবাইলে থেকে ফেসবুক লাইভে এসে ভিডিওতে হেরা গুহার দৃশ্য দেখান। এর কিছুক্ষণ পর হেরা গুহা থেকে নিচে নেমে রাস্তা পার হয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে জাহেদ মারা যান। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

নিহতের বড় ভাই মাস্টার মোহাম্মদ রাশেদ জানান, গত ১৬ মার্চ পবিত্র ওমরাহ হজ পালনে করতে সৌদি আরবে যান জাহেদ। আগামী ৩০ মার্চ দেশে ফেরার কথা ছিল। জাহেদ ৩ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য আবদুল কাদের উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিহত

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট)...