শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বিএনপি অসৎ উদ্দেশ্যে ২৭মার্চ স্বাধীনতা দিবসের নাটক সাজাতে চায়: আ.জ.ম. নাছির

কালুরঘাটে ইতিহাস বিকৃতকারী ও স্বাধীনতা বিরোধী অপচেষ্টার প্রতিবাদে সমাবেশে

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ৭১’এর ৭ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার সবুজ সংকেত দিয়ে বলেছিলেন, আমি হুকুম দিবার নাও পারি তাহলেও যার যা কিছু আছে তা-ই দিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর সেই ঘোষণা অনুযায়ী আমজনতা স্বাধীনতা যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল। এটাই হচ্ছে ঐতিহাসিক সত্য। এই সত্যকে যারা বিশ্বাস করে না তারা প্রকৃত অর্থেই স্বাধীনতার শত্রু। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসেও এরা এখনো নির্মূল হয়নি। তাই বঙ্গবন্ধুর ভাষায় বলতে চাই আমরা যদি হুকুম দিতে নাও পারি তাহলে যার যা কিছু আছে তা নিয়েই ইতিহাস বিকৃতকারী স্বাধীনতার শত্রুদের নির্মূল করতে হবে।

রোববার(২৭ মার্চ) সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মাসব্যাপী স্বাধীনতা দিবসের কর্মসূচীর অংশ হিসেবে কালুরঘাটস্থ বাংলাদেশ বেতারের ট্রান্সমিশন সম্প্রচার কেন্দ্রের সম্মুখে অনুষ্ঠিত ইতিহাস বিকৃতকারী ও স্বাধীনতা বিরোধী শক্তির ঘৃণ্য অপচেষ্টার প্রতিবাদে অনুষ্ঠিত এক বিশাল গণজমায়েতে সভাপতির বক্তব্যে একথাগুলো বলেন।

 

তিনি আরো বলেন, স্বাধীনতার বিরোধীদের দুঃসাহস সহ্যের সীমা অতিক্রম করেছে, তাই আজ তাদের কোনো ধরণের ছাড় দেওয়ার প্রশ্নই উঠে না। তাদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধের তাগিদ সময়ের দাবি হয়ে উঠেছে।

গণজমায়েতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, বিএনপির কোনো রাজনীতি নেই। রাজনীতি বিহীন এই দলটির জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে। সামরিক উর্দি পরা কিছু উচ্চাবিলাসী সামরিক কর্মকর্তার ইন্দনেই এবং জিয়ার রাষ্ট্রদ্রোহীতা মূলক অপতৎপরতায় বিএনপি জন্মগ্রহণ করেছে। বিএনপি জন্ম ষড়যন্ত্রের মাধ্যমে, দলটির জন্মই আজন্মের পাপ। তাই মিথ্যাচার ও ইতিহাস বিকৃতি তাদের একমাত্র অবলম্বন, যা ভয়ানক অপরাধও। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জিয়া জীবদ্দশায় কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবী করেন নি। জিয়াউর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ স্বাধীন বাংলার বিপ্লবী কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেছিলেন। ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণাটি প্রথম পাঠ করেছিলেন আওয়ামী লীগ নেতা এম.এ হান্নান। এই ঘোষণাটি পাঠের পর তখন আওয়ামী লীগ নেতৃত্ব সিদ্ধান্ত নেয় যে, প্রতিরোধ যুদ্ধরত কোন সামরিক কর্মকর্তার মাধ্যমে ঘোষণাটি পাঠ হলে জাতি উজ্জীবিত হবে, তাই প্রতিরোধ যুদ্ধের রণাঙ্গন থেকে পলাতক মেজর জিয়াকে দক্ষিণ চট্টগ্রামের করলডাঙ্গা পাহাড় থেকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ কালুরঘাটে নিয়ে আসেন এবং স্বাধীনতার ঘোষণাটি তার দ্বারা পাঠ করানো হয়। আসলে এটাই ছিল প্রতিরোধ যুদ্ধের একটি রণ কৌশল। এটাই ইতিহাসের প্রকৃত সত্য। যদি ধরে নেওয়া যায় জিয়াউর রহমান ২৭শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তাহলে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ২৬শে মার্চই রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিল; ২৭শে মার্চ তো স্বাধীনতা দিবস পালন করেনি। আজ কেন বিএনপি ২৭শে মার্চ স্বাধীনতা দিবস পালনের নাটক সাজাতে চায়? বিএনপি জামাআত এদেশকে ২১ বছর পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করেছিল। তারা আবারও এদেশেকে পাকিস্তান বানানোর জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। এদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা নেই এমনকি বাঙালির প্রতি সামান্য মমত্ব ও দরদ নেই। তাই এদেরকে নির্মূল না করা পর্যন্ত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের অবিনাস চেতনা নিরাপদ নয় এবং বার বার আঘাত আসবে। তিনি ঘোষণা করেন যারা ইতিহাস বিকৃত করার সামান্যতম চেষ্টা চালাবে এদেরকে মাঠে-ঘাটে-রাস্তায় এমনকি অলিতে-গলিতেও প্রতিহত করতে হবে। এই লক্ষ্যে ঘরে ঘরে দূর্গ গড়ে তুলবে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনৈতিক শক্তি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত গণজমায়েতে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, সমাবেশে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাফ্ফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার গোলাম সরওয়ার দুলু, ডেপুটি কমান্ডার সৈয়দ আহমদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোঃ হোসেন, মহিলা সম্পাদিক জোবাইদা নার্গিস খান, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, সাইফুদ্দিন খালেদ বাহার, ড. নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহমেদ, থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের আতিকুর রহমান, এড. আইয়ুব খান, সৈয়দ মোঃ জাকারিয়া, রুহুল আমিন মুন্সী, মোঃ ইয়াকুব, নাজিম উদ্দীন চৌধুরী, জসীম উদ্দীন, আব্দুল মালেক, খালেদ হায়াত খান মাসুক, সভায় চট্টগ্রাম মহানগর মহানগর আওয়ামী স্বেচ্ছসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে গণজমায়েতে উপস্থিত হন।

উল্লেখ্য যে, সকাল ৮টা থেকেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধারা ব্যানার, ফেস্টুনসহ কালুরঘাটস্থ বাংলাদেশ বেতার সম্প্রচার কেন্দ্রের সম্মুখে সকাল ৯টায় জনঅরণ্যে পরিণত হয়। সমাবেশ স্থল থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী ও স্বাধীনতা বিএনপি-জামাআতের বিরুদ্ধে শ্লোগান উর্ত্থিত হতে থাকে। সমাবেশ মঞ্চ থেকে আগামীকাল সকালে দারুল ফজল মার্কেটস্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সম্মুখে হরতাল বিরোধী সমাবেশ আহ্বান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

আরও পড়ুন

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...