বুধবার, ৫ আগস্ট ২০২৬

ইউক্রেন যুদ্ধে পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হবে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না এবং এর পর পুতিন আর ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসি ও আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

পোল্যান্ডে দুই দিন সফর শেষে শনিবার এ কথা বলেন তিনি।

বাইডেন বলেন, ইউক্রেন যুদ্ধে জড়ানো রাশিয়ার কৌশলগত ভুল ছিল। ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না এবং এর পর পুতিন আর ক্ষমতায় থাকতে পারেন না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ন্যাটো জোটের মিত্রদের মধ্যে বিভক্তির আশা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তা না হওয়ায় রুশ প্রেসিডেন্ট অবাক হয়েছেন।

তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে ভ্লাদিমির পুতিন মনে করেছিলেন ন্যাটো বিভক্ত করতে পারবেন, পশ্চিম থেকে পূর্ব দিককে বিচ্ছিন্ন করতে পারবেন, অতীত ইতিহাসের ভিত্তিতে দেশগুলোকে বিভক্ত করতে পারবেন। কিন্তু তিনি তা পারেননি, আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি।

বাইডেন আরও বলেন, ইউরোপে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র পাশে সরে না থাকার গুরুত্ব ইতিহাস দেখিয়েছে। তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুঃখজনক অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি, ওই সময়ে আমরা দূরে ছিলাম এবং ইউরোপের স্থিতিশীলতায় যুক্ত থাকিনি, এটা সবসময়ই যুক্তরাষ্ট্রে আমাদের তাড়িয়ে বেড়ায়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সে কারণে আমি দীর্ঘদিন ধরে সিনেটর হিসেবে, পররাষ্ট্র কমিটির সদস্য হিসেবে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আর এখন প্রেসিডেন্ট হিসেবে এখানে সফরের সময় বলে আসছি যে, যুক্তরাষ্ট্রের কাছে ইউরোপের স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমাদের স্বার্থে- শুধু ইউরোপে নয় পুরো পৃথিবীতে স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...