মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। একটি দেশকে স্বাধীন করার জন্য যে সাহসের প্রয়োজন তিনি তা বাঙালি জাতির বুকে তৈরি করতে সক্ষম হয়েছিলেন।

শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে স্লোগান দিলেই বঙ্গবন্ধু ও তার আদর্শকে ধারণ করা যায় না। বঙ্গবন্ধুর আদর্শকে কথা, কাজ ও হৃদয়ে ধারণ করতে হবে।

আজ শনিবার (২৬ মার্চ) সাড়ে ১০টায় মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশ যখন ধীরে ধীরে অগ্রগতির দিকে যাচ্ছিলো, ঠিক তখনই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরিকল্পনা করা হয়। ঘাতকরা জানতো, বঙ্গবন্ধু পরিবারের একজন বেঁচে থাকলেও দেশকে এগিয়ে নিয়ে যাবে। ঘাতকদের সেই ধারনা অমূলক ছিলো না, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে এগিয়ে নিচ্ছেন।

শিক্ষামন্ত্রী বলেন, ১৯৭২ সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিলো ৯৪ ডলার। এরপর বঙ্গবন্ধুর সময়ে ১৯৭৫ সালে মাথাপিছু আয় দাঁড়ায় ২৭৮ ডলারে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৮০-৮৫ সাল পর্যন্ত সেটা নেমে যায় ২২৮-৪৫ ডলারে। বর্তমানে আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৫৯১ ডলারে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রচেষ্টায় আজ আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর সমুদ্র আইন করে দিয়েছেন বলেই আজ আমরা সমুদ্র জয় করতে পেরেছি। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি এসবের সূচনা তিনিই করে গিয়েছিলেন।

সারা পৃথিবী আজ বাংলাদেশের দিকে অবাক হয়ে দেখে, কিভাবে এত ছোট একটি জনবহুল দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীনতাকে ধূলিস্যাৎ করার চেষ্টা করা হয়েছিল। এরপর মৃত্যুর ঝুঁকি নিয়ে জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করেছেন।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

এছাড়া বক্তব্য রাখেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক একেএম মাঈনুল হক মিয়াজী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ এবং প্রভোস্ট কমিটির আহ্বায়ক ড. রেজাউর রহমান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...