সোমবার, ২৭ জুলাই ২০২৬

হাটহাজারীতে দূর্ধর্ষ ডাকাতি

বাবলু দাশ, হাটহাজারী

হাটহাজারীতে অস্ত্রের মুখে জিম্মি করে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে পৌরসভার উত্তর মিরেরখীল ৮নং এলাকার ইট ব্যবসায়ী আনোয়ার কোম্পানীর বাড়ি রশিদ ভিলাতে এ ঘটনা ঘটে।

ডাকাতদল ৪৫ ভরি স্বর্ণালংকার, ডায়মন্ড, ৩টি মোটরসাইকেলসহ নগদ ২২ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান।

পরিবার ও থানা সুত্রে জানা যায়, দিবাগত রাত ৩টার দিকে ১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরের ভিতর ডুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ও ধারালো চাপাতি ধরে মেরে ফেলার হুমকি দেই। এক পর্যায়ে আনোয়ার কোম্পানীর ছেলে ও ছেলের বউদের হাত পা বেঁধে ফেলে। পরে তাদের ব্যবহাহারের ৩টি মোটর মোটরসাইকেল, ঘরে রক্ষিত ৪৫ ভরি স্বর্ণ,২.৭০ সেন্ট ডাইমন্ড, নগদ ২২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

এমনকি ঘরের সিসি ফুটেজের কম্পিউটারের ডিভাইস সহ খুলে নিয়ে যায় ডাকাত দল। তবে একটি মোটরসাইকেল পার্শ্ববর্তী রাউজান উপজেলার উত্তর সত্তার জমিনের মধ্যে ফেলে চলে যায় বলে পরিবার সূত্রে জানায়।

এদিকে খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন ও হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম, র‍্যাব-৭ একটি দল এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিভিন্ন সুত্র ধরে এ ডাকাত দলদের শনাক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে সাংবাদিকদের জানায় পুলিশ।

রশিদা ভিলার মালিক আনোয়ার কোম্পানী সাংবাদিকদের বলেন, হয়তো আমাদের পরিচিত কেউ একজন আমাদের অজানা মতে বাসায় ঢুকে বসে ছিলো, গভীর রাতে বাসায় যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন ঐ ব্যক্তি দরজা খুলে ডাকাত দলকে বাসায় প্রবেশ করায়। এক পর্যায়ে আমার পরিবারকে অস্ত্র দিয়ে জিম্মি করে ডাকাতির ঘটনা সংগঠিত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেও বলে জানান তিনি।

হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দিবাগত রাতে পৌরসভার মিরেরখীল ডাকাতির ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। রহস্য উদঘাটন করতে পুলিশ মাঠে নেমেছে।মামলার প্রস্তুতি চলছে। দ্রুত শনাক্ত করে ডাকাত দলকে আইনের আওতায় আনা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...