শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

মহসিন কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ: আহত ৭

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ। বিবাদে জড়ানো দুটি পক্ষই ক্যাম্পাসে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারি হিসেবে পরিচিত। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শনিবার (২৬ মার্চ) বেলা ১২টার দিকে কলেজের বিজ্ঞান ভবনের সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, আনোয়ার পলাশ গ্রুপের তাহফিম (অনার্স ৪র্থ বর্ষ), সাকিব (বিএসএস ৩য় বর্ষ) এবং নাঈম গ্রুপের নাঈম, মিজানুর রহমান (মাস্টার্স), রবি (অনার্স ৩য় বর্ষ), আরমান (বিবিএস ২য় বর্ষ) ও মেজবাহ (দ্বাদশ শ্রেণি)।

পুলিশ জানায়, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাইম ও যুগ্ম আহ্বায়ক মিজানের পক্ষের নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টায় কর্তৃপক্ষের অনুমতিতে কলেজে আলোচনা অনুষ্ঠানে অংশ নেয়।

অপরদিকে যুগ্ম আহ্বায়ক আনোয়ার পলাশ ও যুগ্ম আহ্বায়ক মায়মুন মামুন পক্ষের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে সকাল ১০টা ৪৫ মিনিটে বিজ্ঞান ভবনে ওই আলোচনা সভায় অংশগ্রহণ করতে আসে।

এসময় দুইপক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এরপর অনুষ্ঠানের সৌন্দর্ববর্ধক বেলুন ফাঁটিয়ে নষ্ট করতে শুরু করে এবং মুহুর্মুহু স্লোগান দিয়ে একপর্যায়ে মারামারি ও ক্লাসরুমের গ্লাস ভাংচুর করে তারা।

পুলিশ আরও জানায়, কলেজ ক্যাম্পাসে থাকা চকবাজার থানা পুলিশ তৎক্ষণাৎ উভয় গ্রুপকে বিজ্ঞান ভবনের সামনে থেকে নিচে নামিয়ে দেয়। পরে আবারও উভয় গ্রুপ কলেজ শহীদ মিনারের সামনে মারামারিতে জড়িয়ে পড়লে তাৎক্ষণিক দক্ষিণ জোনের এডিসি ও এসি, চকবাজার থানার অফিসার ইনচার্জ কলেজ ক্যাম্পাসে এসে অতিরিক্ত পুলিশের সহায়তায় উভয়পক্ষকে সরিয়ে দেয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, ‘বর্তমানে কলেজের পরিস্থিতি থমথমে আছে, পর্যবেক্ষণ অব্যাহত আছে। আবারও উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...