বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হাটহাজারী‌তে স্ত্রী‌ খু‌নের ঘটনায় স্বামী গ্রেপ্তার

বাবলু দাশ,হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

হাটহাজারীতে স্বামীর হাতে মর্মান্তিক ভাবে স্ত্রী খুন হওয়ার ঘটনায় ঘাতক স্বামী‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত স্ত্রী বুড়িশ্চর ইউনিয়নের নজুমিয়াহাট ৫নং ওয়াডের্র আবদুল মজিদ টেন্ডরের বাড়ীর মৃত নুরুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস(৩৫)।

ঘটনার পর রাত সাড়ে তিনটার দিকে মডেল থানার ওসি রফিকুল ইসলাম অভিযান চালিয়ে ঘাতক স্বামী মোঃ সাঈদ শফী(৪৫)কে গ্রেপ্তার করেছে। সে উত্তর বুড়িশ্চর ৩নং ওয়ার্ড় ফুজদার আলী ফকিরের বাড়ীর মৃত ছিদ্দিক আহদের পুত্র। তাদের সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে।

এ ঘটনায় নিহত ফেরদৌস এর ভাই বাদি হয়ে স্বামী সহ তিনজনকে অভিযুক্ত করে মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহতের ভাই ফোরকান আজাদ বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছে বোনের সংসারে।বিভিন্ন সময় আমার বোনের স্বামী বোনকে মারধর করে আমাদের থেকে টাকা নিত।সব সময় নির্যাতন করত আমার বোনকে। গতগভীর রাতে আমার বোনকে ছুরি দিয়ে আঘাত করেছে। মুমূর্ষু অবস্থায হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের স্বামী পুলিশকে জানায়,প্রবাসে থাকা অবস্থায় আমার স্ত্রী পরকিয়ায় লিপ্ত হয়েছে।একাধিকবার এ বিষয়ে আমাদের মধ্যে ঝগড়া হত।তাকে বারন করার পরেও সে পরকিয়া থেকে ফেরে আসেনি।আমি আর প্রবাসে যায়নি। তারপরেও আমাকে নিয়ে সব সময় ঝগড়া করত। কোন কিছু বললেই আমাকে মেরে ফেলবে বলেও হুমকি দিত। বার বার তার এ নির্যাতন সহ্য করতে না পেরে নিজের হাতে ছুরি দিয়ে প্রথমে পেটে আঘাত করি। তারপর শরীরের কয়েকটি স্থানে আঘাত করি।মানুষ বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে বসবাস করার জন্য। কিন্তু বিয়ের দীর্ঘ ১১বছর পার হলেও ৯বছরেই শান্তিতে সংসার করতে পারিনি। তাই এ হত্যাকান্ড ঘটিয়েছি।
হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান,স্বামী স্ত্রীকে খুন করেছে। রাতেই নিহতের স্বামীকে গ্রেপ্তার এবং খুনে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করি।মামলা করেছে নিহতের ভাই। বিজ্ঞ আদালতে আসামীকে প্রেরন করা হয়েছে।তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...