রবিবার, ৩১ মে ২০২৬

ফোন পেয়ে খাবার নিয়ে ছুটে গেলেন উখিয়ার ইউএনও

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারঘোষিত লকডাউনে কঠোর হয়েছে উখিয়া উপজেলা প্রশাসন। লকডাউনের কারণে বৃদ্ধা আছিয়ার একমাত্র উপার্জনকারী ছেলে জাগির হোসেনের আয় বন্ধ রয়েছে।

ছয় সদস্যের পরিবারের সবাই সারাদিন ছিল না খেয়ে। পরিবারের করুণ এ পরিস্থিতি জানাতে উখিয়া রাজাপালং ইউনিয়নের টাইপালংয়ের বাসিন্দা জাগির হোসেন ফোন দেন জাতীয় জরুরি সেবা ৩৩৩ নম্বরে।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে ফোন পেয়েই দুর্গম পথ পাড়ি দিয়ে অসহায় পরিবারটির জন্য খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ। জাগিরের মা বৃদ্ধা আছিয়া খাতুনের হাতে তুলে দেন চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, উপজেলার যারা হতদরিদ্র কর্মহীন মানুষ রয়েছেন, তাদের জন্য আমরা প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছি।লকডাউনের প্রথম দিনে তিনজনকে এই সহায়তা দেওয়া হয়েছে। আমরা খবর পেলে যাচাই সাপেক্ষে সহায়তা পৌঁছে দেব।

খাদ্যসহায়তা পেয়ে উচ্ছ্বসিত বৃদ্ধা আছিয়া বলেন, ‘আল্লাহ রহম করুক ইউএনও সাবোরে, বেশি খুশি হইয়ি। হারাদিন ন হাই আইসসিলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ভাটিখাইন উন্নয়ন ফোরামের উদ্যোগে ৭৮৯ জন রোগী পেলেন ফ্রি চিকিৎসাসেবা

পটিয়া উপজেলার ভাটিখাইন উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত ফ্রি চিকিৎসা...

চট্টগ্রামের পতেঙ্গায় ১১২ ক্যান বিয়ারসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকা থেকে ১১২...

চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে ফেসবুক সংক্রান্ত বিষয় নিয়ে...

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী...

শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর কবরে...

আরও পড়ুন

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক চালক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট এলাকায়...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‌্যাব ও...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি বলদ গরু এবং পিকআপ ভ্যানসহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে গ্রেফতার করেছে।২৬ মে...

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

কক্সবাজারের চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজিসহ দেশীয় অস্ত্র ও ডাকাতির...