শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

রাঙ্গামাটিতে যক্ষ্মা দিবস পালিত

চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি

“বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে যক্ষা দিবস পালন করা হয়েছে।  বৃহস্পতিবার (২৪মার্চ) সকালে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের এসে শেষ হয়।

পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যলয়ের নিজস্ব হল রুমে সংলিপ্তকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডা. বিনোদ শেখর চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশা খীসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্ষব্যাধি ক্লিনিকের ভারপ্রাপ্ত জুনিয়র কনটাক্টেশন ডা. সুশোভন দেওয়ান, ডা. কেতি চাকমা, নাটাব এর সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান মজুমদারসহ সংশ্লিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় সিভিল সার্জন ডা: বিপাশ খীসা বলেন, যক্ষ্মা রোগী যেখানে থাকুক না কেন তাদেরকে যদি আমরা ধরতে পারি, চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি তাহলে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। তিনি বলেন, যক্ষ্মা দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে যক্ষ্মা রোগ সম্পর্কে জনগনকে সচেতন করা, অর্থাৎ যক্ষা রোগ কি, এটি কিভাবে হয়, কোথা থেকে হয়, এর লক্ষণগুলো কি এবং এর চিকিৎসা কোথায় হয় ও কিভাবে নিতে হবে ইত্যাদি সম্পর্কে অবহিত করা। তিনি এসময় আরো বলেন, যক্ষ্মা দিবস হিসেবে শুধু মার্চের ২৪ তারিখে নয়, বছরের প্রতিটি দিন যদি মানুষ যক্ষ্মা সম্পর্কে সচেতন থাকে তাহলে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...